Skip to main content

Ridge Bangla

মেঘনার পানিই হবে ঢাকার মূল ভরসা: এক বছরের মধ্যে শোধনাগার চালুর নির্দেশ মন্ত্রীর

ঢাকার উভয় সিটি কর্পোরেশনের বাসিন্দাদের পানির চাহিদা মেটানোর পাশাপাশি ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে আনতে মেঘনা নদীর পানি পরিশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুরে নির্মাণাধীন পানি শোধনাগার পরিদর্শন শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, মেঘনা নদীর পানি পরিশোধন করে ঢাকায় সরবরাহ করা হবে। এই নদীর পানিই […]

বিসিবির পরিচালক পদ ছাড়লেন মীর শাকরুল আলম সীমান্ত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার একদিন পরই পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন মীর শাকরুল আলম সীমান্ত। সোমবার (৮ জুন) তিনি বিসিবি সভাপতির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রে সীমান্ত জানান, পারিবারিক ব্যবসা-বাণিজ্যের গুরুদায়িত্ব বর্তমানে তার ওপর রয়েছে। কারণ তার পিতা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরকারের […]

গুজব ও অপতথ্য দমনে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপতথ্য, মানহানিকর প্রচারণা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নতুন বিধান যুক্ত করে আইনকে আরও কার্যকর করার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সোমবার জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সময় তিনি বলেন, ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাসহ আন্তর্জাতিক […]

খালহীন স্থানে কোটি টাকার সেতু, বিপাকে স্থানীয় বাসিন্দারা

ঝালকাঠিতে খালের অস্তিত্ব না থাকলেও কোটি টাকার ব্যয়ে একটি সেতু নির্মাণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সেতুর দুই পাশে বসতবাড়ি থাকায় সংযোগ সড়ক নির্মাণ নিয়েও দেখা দিয়েছে নতুন জটিলতা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, সুবিদপুর ইউনিয়নের গোডন্দা এলাকায় বিডিআইআরডবলুএসপি প্রকল্পের আওতায় ১০ মিটার দীর্ঘ একটি আরসিসি স্ল্যাব […]

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ সরকারের

নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৮ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংকটির পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী শায়রুল হাসান (সাবেক এমডি, সাবিনকো) এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন আবেদুর রহমান […]

২০ জুলাই প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে জাতীয় শিক্ষাক্রম পরিমার্জনের কাজ চলমান রয়েছে। নতুন কারিকুলামের আওতায় আগামী বছর চারটি নতুন বিষয় […]

তেহরানের আকাশে ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

ইরানের রাজধানী তেহরানের আকাশে একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা মেহের নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের আকাশে ড্রোনটি প্রবেশের পর সেটিকে লক্ষ্যবস্তু করে ভূপাতিত করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ড্রোনটির ধরন বা এটি হামলার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল কি না, […]

ইরানের হামলার পর জরুরি বৈঠক ডেকেছেন নেতানিয়াহু

ইরানের হামলার পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৈঠকে দেশটির কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী অংশ নেবেন। সোমবার (৮ জুন) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে স্থানীয় সময় বেলা ১১টায় নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেছেন নেতানিয়াহু। নাম প্রকাশে অনিচ্ছুক এক […]

ইসরায়েলের রাসায়নিক স্থাপনায় হামলার দাবি ইরানের বিপ্লবী গার্ডের

ইসরায়েলের একটি রাসায়নিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। নিজেদের পেট্রোক্যামিকেল স্থাপনায় হামলার জবাবে ইসরায়েলের বন্দর নগরী হাইফার একটি রাসায়নিক প্ল্যান্ট লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। রোববার রাত থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। সোমবার (৮ জুন) থেকে দুই পক্ষের হামলা ও পাল্টা হামলা […]

ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও টিকা ব্যবস্থাপনায় অবহেলার অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করেছেন আদালত। সোমবার (৮ জুন) শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক এ আদেশ দেন। এদিন সকালে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল আদালতে মামলার আবেদন করেন। আবেদনে সাবেক স্বাস্থ্য […]

তেহরানে বড় ধরনের বিমান হামলার দাবি ইসরায়েলের

ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। হামলার সময় ইরান নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে বলে জানা গেছে। সোমবার (৮ জুন) এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের বিমানবাহিনী তেহরানে বিস্তৃত হামলা সম্পন্ন করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, এই অভিযানে কয়েক ডজন যুদ্ধবিমান অংশ নেয়। ইরানের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য […]

ইসরায়েলের বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ শুরুর ঘোষণা ইরানের

ইসরায়েলি হামলার জবাবে ‘অপারেশন নাসর’ নামে নতুন অভিযান শুরু করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের অ্যারোস্পেস ফোর্স। অভিযানের আওতায় ইসরায়েলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নেভাতিম ও তেল নফ বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে তেহরান। সোমবার (৮ জুন) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘অপারেশন নাসরের’ অংশ হিসেবে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের অ্যারোস্পেস […]

হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পর আকাশসীমা বন্ধ করল ইসরায়েল

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার পর নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইসরায়েল। সোমবার (৮ জুন) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ এর বরাতে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ইসরায়েলের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বাণিজ্যিক রাজধানী তেল আবিবসহ মধ্য ও দক্ষিণ ইসরায়েলের কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানোর […]

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫, আহত ১২৯

ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১২৯ জন। ভূমিকম্পে বহু ভবন ধসে পড়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ওই সময় অনেক মানুষ কর্মস্থলে ছিলেন এবং শিক্ষার্থীরা অবস্থান করছিল বিদ্যালয়ে। ফিলিপাইনের […]

রপ্তানি বহুমুখীকরণে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল

তৈরি পোশাক খাতের বাইরে দেশের রপ্তানি খাতকে শক্তিশালী ও বহুমুখী করতে ৩ হাজার কোটি টাকার ‘রপ্তানি বহুমুখীকরণ পুনঃঅর্থায়ন স্কিম’ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রপ্তানি আয়ে তৈরি পোশাক খাতের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে নতুন সম্ভাবনাময় খাতের বিকাশ ঘটানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। তফসিলি ব্যাংকগুলোর […]

পূর্বের তুলনায় কম খরচে ২০২৬ বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের অল মিডিয়া সম্প্রচারস্বত্ব সরাসরি ফিফা থেকে কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। সরকারের অর্থনৈতিক ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। উভয় বৈঠকেই সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবারের সম্প্রচারস্বত্ব কিনতে মোট খরচ হচ্ছে ৭২ কোটি ৭০ লাখ টাকা। কোনো দরপত্র ছাড়াই সরাসরি […]

তীব্র লোডশেডিংয়ে কক্সবাজারে পর্যটক ভোগান্তি, বুকিং বাতিল

কক্সবাজারে ঈদের ছুটিতে ঘুরতে আসা পর্যটকেরা তীব্র লোডশেডিংয়ের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন। দিনে গড়ে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকায় অনেকেই নির্ধারিত সময়ের আগেই হোটেল ছেড়ে চলে যাচ্ছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে গত এক সপ্তাহে অন্তত ৩০ হাজার পর্যটক তাদের পূর্বনির্ধারিত হোটেল বুকিং বাতিল করেছেন বলে জানা গেছে। কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সূত্রে জানা […]

বাজারে আসছে হাঁড়িভাঙা আম, ৩০০ কোটি টাকার বাণিজ্যের আশা

রংপুর অঞ্চলের সুস্বাদু ও সুপরিচিত হাঁড়িভাঙা আম এবারও বাজারে আসতে যাচ্ছে। স্বাদ-গন্ধে অনন্য এই আমকে ঘিরে চলতি মৌসুমে ৩০০ কোটি টাকার বেশি বাণিজ্যের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। কৃষি বিভাগ জানিয়েছে, আগামী ১৫ জুন থেকে পরিপক্ব আম বাজারজাত করার পরামর্শ দেওয়া হয়েছে। মিঠাপুকুরসহ রংপুরের বদরগঞ্জ, তারাগঞ্জ, পীরগঞ্জ ও পীরগাছা এলাকায় ব্যাপকভাবে এই আমের চাষ হয়েছে। চলতি বছর […]

বিদ্যালয়ে ঢুকতে গিয়ে মারধরের শিকার হয়ে হাসপাতালে ভর্তি প্রধান শিক্ষক

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বিদ্যালয়ে প্রবেশের সময় মারধরের শিকার হয়েছেন ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার। রোববার (৭ জুন) সকালে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দীর্ঘদিন পর বিদ্যালয়ে আসেন সুজিত কর্মকার। এ সময় কয়েকজন যুবক তাকে বিদ্যালয়ে প্রবেশে বাধা দিয়ে একপর্যায়ে মারধর করে। এ সময় তাকে জোর […]

যুবকের মৃত্যু ঘিরে মামলা নিতে অর্থ দাবি: থানা ঘেরাও, এসআই প্রত্যাহার

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশাচালক মো. জোবায়ের হোসেন (১৮) মারা গেছেন। তার মৃত্যুর পর ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী রবিবার (৭ জুন) রাতে বন্দর মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন। নিহত জোবায়ের পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি বন্দরের এনায়েতনগরে ভাড়া বাসায় থাকতেন। গত ৩ জুন রাতে কাজ শেষে […]