হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও টিকা ব্যবস্থাপনায় অবহেলার অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করেছেন আদালত।
সোমবার (৮ জুন) শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক এ আদেশ দেন। এদিন সকালে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল আদালতে মামলার আবেদন করেন।
আবেদনে সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, ড. ইউনূসের তৎকালীন বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এবং সাবেক স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবু জাফরকে আসামি করা হয়।
মামলার আবেদনে বলা হয়, টিকা সংকট ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে দেশে হাম রোগ ছড়িয়ে পড়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে।
This post was viewed: 29