Ridge Bangla

২০ জুলাই প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে জাতীয় শিক্ষাক্রম পরিমার্জনের কাজ চলমান রয়েছে। নতুন কারিকুলামের আওতায় আগামী বছর চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে, যা ২০২৮ সাল থেকে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

জাতীয় পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টসহ মন্ত্রণালয়ের বিভিন্ন আয়োজন নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

This post was viewed: 3

আরো পড়ুন