Ridge Bangla

হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পর আকাশসীমা বন্ধ করল ইসরায়েল

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার পর নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইসরায়েল। সোমবার (৮ জুন) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ এর বরাতে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ইসরায়েলের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বাণিজ্যিক রাজধানী তেল আবিবসহ মধ্য ও দক্ষিণ ইসরায়েলের কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানোর পর ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে।

ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড জানায়, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করার পরপরই সতর্কবার্তা জারি করা হয়েছিল।

এর আগে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলার জবাবে রোববার গভীর রাতে ইসরায়েল লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এতে করে অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বেড়ে যায়।

পরে ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে পাল্টা হামলা চালায় ইসরায়েল। এ সময় তেহরান, ইসফাহান ও তাবরিজসহ ইরানের কয়েকটি শহরে বিস্ফোরণের খবর পাওয়া যায়।

This post was viewed: 7

আরো পড়ুন