Ridge Bangla

ইসরায়েলের দুই বিমানঘাঁটিতে হামলার দাবি ইরানের বিপ্লবী গার্ডের

ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। রোববার (৭ জুন) রাত থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে সংঘাত শুরুর পর এ দাবি করল বাহিনীটি। সোমবার (৮ জুন) এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, “কয়েক মিনিট আগে ইসরায়েলের নেভাতিম ও তেল নফ বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে।” বাহিনীটির দাবি, ইরানের তিনটি অঞ্চলের […]

ইসরায়েলের ওপর নৌ-অবরোধের ঘোষণা দিল ইয়েমেনের হুতিরা

ইসরায়েলের ওপর নৌ-অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সোমবার (৮ জুন) এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়ার পাশাপাশি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি। হুতিরা জানিয়েছে, লোহিত সাগর দিয়ে ইসরায়েলের মালিকানাধীন এবং ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। বিবৃতিতে গোষ্ঠীটি আরও জানায়, ইসরায়েল যদি সংঘাত বাড়ায়, তাহলে তারাও পাল্টা […]

ইসরায়েল লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইসরায়েল লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার পর ইসরায়েলের মধ্যাঞ্চল ও আশপাশের এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। রোববার রাত থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। এরপর কয়েক দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। এর ধারাবাহিকতায় আবারও নতুন হামলা চালানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, মধ্যাঞ্চলের পাশাপাশি […]

হাইমচরে অবৈধ বালু উত্তোলনে ৩ ড্রেজার জব্দ, ৩ জনকে কারাদণ্ড

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনটি ড্রেজার জব্দ করা হয়েছে। একই ঘটনায় আটক তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদের সহযোগিতায় নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। আটক […]

জুনের প্রথম ছয় দিনে দেশে এলো ৬৮ কোটি ডলারের বেশি রেমিট্যান্স

চলতি জুন মাসের প্রথম ছয় দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ৬৮ কোটি ৩৩ লাখ ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। এতে দৈনিক গড়ে প্রায় ১১ কোটি ৩৯ লাখ মার্কিন ডলার দেশে এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, জুনের ১ থেকে ৬ তারিখ পর্যন্ত ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে […]

হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৪ বোতল ভারতীয় মদ জব্দ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন প্রকারের ৫৪ বোতল মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৮১ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (৬ জুন) রাত সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। বিজিবি জানায়, একই দিন বিকেলে চুনারুঘাট উপজেলার সিন্দুরখান বিওপির একটি টহল দল […]

৪৮ ঘণ্টা পর সীমান্তের শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিল বিএসএফ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে প্রায় ৪৮ ঘণ্টা ধরে শূন্যরেখায় অবস্থান করার পর অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ সেই ১১ জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি সোমবার (৮ জুন) সকালে নিশ্চিত করেছে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি। বিজিবির তথ্য অনুযায়ী, রোববার রাত ৩টার পর বিএসএফ ওই ১১ জনকে সরিয়ে নেয়। তাদের মধ্যে ৩ […]

ইরানের পেট্রোক্যামিকেল স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল

ইরানের একটি পেট্রোক্যামিকেল স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার রাত থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে সংঘাত শুরুর পর দেশটির জ্বালানি অবকাঠামোতে এই হামলার ঘটনা ঘটল। ইরানি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, খুজেস্তান প্রদেশের কারুন মাহশাহর পেট্রোক্যামিকেল কোম্পানিতে হামলা হয়েছে। ইসরায়েলের হামলায় স্থাপনাটির আংশিক ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে গত এপ্রিলেও একই পেট্রোক্যামিকেল স্থাপনায় […]

সৌদির বিমানঘাঁটিতে বিস্ফোরণ, হামলার দাবি নাকচ করল ইরান

সৌদি আরবের আল-খার্জ বিমানঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাজধানী রিয়াদের উপকণ্ঠে অবস্থিত এই ঘাঁটিটি প্রিন্স সুলতান বিমানঘাঁটি নামেও পরিচিত। সোমবার (৮ জুন) সকালে সেখানে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে সতর্কতা জারির পর বিস্ফোরণের খবর পাওয়া যায়। তবে সৌদি আরবে কোনো হামলা চালানোর বিষয়টি অস্বীকার করেছে ইরান। দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরআইবিকে ইরানের এক সামরিক কর্মকর্তা বলেন, […]

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি

ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পর এশিয়ার কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে ভূমিকম্পটি মিন্দানাও দ্বীপে আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল […]

ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল

ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার (৮ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে দেশটির মধ্য ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে হামলা চালানো হয়। এর আগে রোববার রাতে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ধারণা করা হচ্ছে, ওই হামলার জবাবেই পাল্টা অভিযান চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি চলার মধ্যেই রোববার লেবাননের রাজধানী বৈরুতে বড় ধরনের হামলা চালায় […]

উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান। টাইমস অব ইসরায়েল ও আল জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের দাবি, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বৈরুত হামলার জবাবে উত্তর ইসরায়েল […]

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ভুটানে উৎপত্তি হওয়া মাঝারি মাত্রার একটি ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। রোববার রাত ১১টা ৩৬ মিনিটের দিকে এ ভূমিকম্প আঘাত হানে, যা কয়েক সেকেন্ড স্থায়ী হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল […]