Ridge Bangla

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ সরকারের

নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৮ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংকটির পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী শায়রুল হাসান (সাবেক এমডি, সাবিনকো) এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন আবেদুর রহমান সিকদার (বর্তমান ডিএমডি, ডাচ-বাংলা ব্যাংক)।

উভয়কেই আগামী ৩ বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে চূড়ান্তভাবে দায়িত্ব গ্রহণের আগে তাঁদের বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র (এনওসি) নিতে হবে।

সম্প্রতি আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়ায় ৫টি শরিয়াহভিত্তিক ব্যাংককে (এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক) একত্রিত করে নতুন ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়।

This post was viewed: 4

আরো পড়ুন