Ridge Bangla

মেঘনার পানিই হবে ঢাকার মূল ভরসা: এক বছরের মধ্যে শোধনাগার চালুর নির্দেশ মন্ত্রীর

ঢাকার উভয় সিটি কর্পোরেশনের বাসিন্দাদের পানির চাহিদা মেটানোর পাশাপাশি ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে আনতে মেঘনা নদীর পানি পরিশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুরে নির্মাণাধীন পানি শোধনাগার পরিদর্শন শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, মেঘনা নদীর পানি পরিশোধন করে ঢাকায় সরবরাহ করা হবে। এই নদীর পানিই হবে ঢাকার মূল ভরসা।

সোমবার (৮ জুন) দুপুরে ঢাকা ওয়াসা কর্তৃক বাস্তবায়নাধীন ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের আওতাধীন এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি পরিদর্শনে যান মন্ত্রী। সেখানে তিনি দৈনিক ৫০ কোটি লিটার পানি শোধন ক্ষমতাসম্পন্ন এই মেগা প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি সরেজমিনে ঘুরে দেখেন।

এ সময় টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রকল্পের বাকি কাজ আগামী এক বছরের মধ্যে শেষ করার নির্দেশ দেন তিনি।

This post was viewed: 3

আরো পড়ুন