ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১২৯ জন। ভূমিকম্পে বহু ভবন ধসে পড়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ওই সময় অনেক মানুষ কর্মস্থলে ছিলেন এবং শিক্ষার্থীরা অবস্থান করছিল বিদ্যালয়ে।
ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিস সর্বশেষ তথ্য অনুযায়ী ১৫ জনের মৃত্যুর বিষয়টি জানিয়েছে।
সিভিল ডিফেন্সের পরিচালক রদ্রিগো সোসমেনা জানান, শুধু সোসাকসারগেন অঞ্চলেই ১২ জনের মৃত্যু হয়েছে। একই অঞ্চলে আহত হয়েছেন ১২৯ জন।
শক্তিশালী এই ভূমিকম্পের প্রভাবে ফিলিপাইনের বিভিন্ন এলাকায় বহু ভবন ধসে পড়েছে। বেশ কয়েকটি স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
সিসিটিভি ও মোবাইল ফোনে ধারণ করা বিভিন্ন ভিডিওতে ভূমিকম্পের ভয়াবহতা দেখা গেছে।
This post was viewed: 7