Skip to main content

Ridge Bangla

অসমতা দূর করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সমাজের সব স্তরের বৈষম্য দূর করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। একই সঙ্গে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে গঠিত ‘অল পার্টি ককাস’ কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (১৯ মে) সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের একটি প্রতিনিধিদলের সঙ্গে […]

স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি গঠন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পর বিষয়টি কঠোরভাবে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অভিযোগ যাচাইয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৮ মে) একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদনে কয়েকটি উপজেলায় নিম্নমানের খাবার সরবরাহ ও অর্থ আত্মসাতের তথ্য প্রকাশিত হলে বিষয়টি নিয়ে তৎপর হয় সরকার। […]

সেপ্টেম্বর-অক্টোবরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার (১৯ মে) বগুড়ায় প্রশাসক নিয়োগ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের পাঁচ ধাপের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা সরকারের রয়েছে। পর্যায়ক্রমে এসব নির্বাচন […]

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হুমকিতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন করে কড়া বার্তা দিয়ে বলেছেন, যুদ্ধ পরিস্থিতির অবসানে একটি চুক্তিতে পৌঁছাতে তেহরানের হাতে আর মাত্র ২-৩ দিন সময় রয়েছে। এই সময়ের মধ্যে সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে আবার সামরিক হামলা চালানো হবে বলে সতর্ক করেছেন তিনি। মঙ্গলবার (১৯ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। […]

বেনগাজী থেকে দেশে ফিরলেন ১৭০ জন বাংলাদেশি

লিবিয়ার বেনগাজী থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী আরও ১৭০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) ভোর ৫টায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। জানা গেছে, ফিরিয়ে আনা বাংলাদেশিদের অধিকাংশই মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় গিয়েছিলেন। সেখানে তারা নানা ধরনের দুর্ভোগ, অপহরণ ও নির্যাতনের শিকার হন। লিবিয়ায় […]

পল্লবীতে শিশুকে গলাকেটে হত্যা, দম্পতি গ্রেফতার

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের এক শিশুকে গলাকেটে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী সম্পাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) তাদের আটক করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগ। নিহত শিশুর নাম রামিসা আক্তার। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। সকালে পল্লবী থানাধীন একটি বাসা থেকে […]

জমিজমা মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ক্ষেত্রে প্রচলিত আদালতের পাশাপাশি গ্রাম আদালত ও বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৯ মে) সকালে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আলোচনা, মধ্যস্থতা, সালিশ ও সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা […]

ঐতিহাসিক স্থাপনার নকশায় নতুন ৫ টাকার নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক

দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধরে নতুন নকশার ৫ টাকার কাগুজে নোট চালু করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৯ মে) থেকে নতুন এই নোট বাজারে ছাড়া হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের স্বাক্ষরিত নতুন নোটটি প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে বিতরণ করা […]

গাইবান্ধায় পিকআপ-অটোরিক্সার সংঘর্ষে নিহত ২, আহত ৫

গাইবান্ধা সদর উপজেলায় পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার খোলাহাটি ইউনিয়নের কুমারপাড়া-ঠাকুরের দীঘি এলাকার দারিয়াপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার আনালেরতাড়ি গ্রামের আব্দুর রাজ্জাক রোস্তম (৩৩) এবং সুন্দরগঞ্জ উপজেলার ছাতনাবাড়ি গ্রামের অটোরিক্সাচালক ফরিদ মিয়া (৪৭)। দুর্ঘটনার পর […]

ফায়ার সার্ভিসের উন্নয়ন ও সমন্বয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় ফায়ার সার্ভিসের সার্বিক সক্ষমতা বৃদ্ধি এবং অন্যান্য বাহিনীর সঙ্গে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও জনবল বৃদ্ধিতেও কাজ করছে সরকার। মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্যোগ […]

ভারতকে পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের কড়া হুঁশিয়ারি

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে তার পরিণতি ভয়াবহ হবে। সোমবার (১৮ মে) জিও নিউজের এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এমন পরিস্থিতিতে ভারত ‘ইতিহাসে বিলীন’ হয়ে যাবে এবং তাদের ভূগোল ‘বদলে যাবে’। সাক্ষাৎকারে খাজা আসিফ গত বছরের ভারত-পাকিস্তান উত্তেজনা ও যুদ্ধের প্রসঙ্গ […]

জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় প্রাণ হারালেন মিন্টু

বাগেরহাটের মোরেলগঞ্জে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মিন্টু শেখ মিঠু (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার হোগলাপাশা ইউনিয়নের মধুরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনেকদিন ধরে একই এলাকার মোহসিন শেখের সঙ্গে মিন্টুর পরিবারের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। জমি নিয়ে চলমান বিরোধের একপর্যায়ে মিন্টু শেখ […]

সিডনিতে স্ত্রী-সন্তান হত্যা, বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিকে গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার সিডনিতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) রাতে শহরের ক্যাম্পবেলটাউন এলাকায় নিজ বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি নিজেই জরুরি সেবায় ফোন করে সহায়তা চান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির তিনটি পৃথক কক্ষ থেকে ৪৬ বছর […]

ঈদুল আজহায় সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সংবাদপত্র শিল্পে পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। সোমবার (১৮ মে) সংগঠনটির পক্ষ থেকে এ সংক্রান্ত আনুষ্ঠানিক নোটিশ প্রকাশ করা হয়। নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত সংবাদপত্র প্রতিষ্ঠানে […]

বিজয় দিবসে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এ লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। […]

প্রযুক্তিনির্ভর ভূমিসেবা চালু করবে সরকার: তারেক রহমান

রাজধানীর ভূমি ভবনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশের উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে এই ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জনগণের জন্য ভূমিসেবা আরও সহজ, আধুনিক ও হয়রানিমুক্ত করতে সরকার ডিজিটাল প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। তিনি জানান, প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে […]

আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু

ভারতে অনুপ্রবেশ ও সীমান্ত নিরাপত্তা নিয়ে ফের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার (১৮ মে) কলকাতার ভবানীপুর ও ক্যামাক স্ট্রিটে আয়োজিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি বলেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে যেখান থেকে এসেছে, সেই রাস্তা দিয়েই বাংলাদেশে ফেরত পাঠানো হবে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গের তৃণমূল, সিপিএম বা কংগ্রেসের চেয়ে […]

ফেসবুকে ভাইরাল ‘কী? রাগ করলা?’

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন নতুন সংলাপ বা ডায়ালগ ভাইরাল হওয়া এখন নিয়মিত ঘটনা। এবার ফেসবুকজুড়ে আলোচনার কেন্দ্রে এসেছে ‘কী রাগ করলা’ নামের একটি সংলাপ। পোস্টের ক্যাপশন, কমেন্ট, এমনকি ইনবক্সের কথোপকথনেও ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে এই বাক্যটি। বিষয়টিকে ঘিরে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নানা ধরনের হাস্যরসাত্মক মিম ও ব্যঙ্গাত্মক কনটেন্ট। জানা গেছে, গত ১৭ মে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে […]

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, নিহত ৫ জন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান ডিয়েগো শহরের একটি ইসলামিক সেন্টারের মসজিদে বন্দুক হামলার ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মসজিদের এক নিরাপত্তাকর্মীসহ তিনজন মুসল্লি রয়েছেন। পরে হামলাকারী দুই কিশোরের মরদেহও উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় সোমবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। মেক্সিকো সীমান্তসংলগ্ন স্যান ডিয়েগোর ইসলামিক সেন্টারটি একটি ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশ। হামলার সময় সেখানে পাঠদান ও […]

মিশন হেক্সায় নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিল

দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পেলেন নেইমার জুনিয়র। রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’তে আয়োজিত দল ঘোষণার অনুষ্ঠানে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন সিবিএফ বস কার্লো আনচেলত্তি। ২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পাওয়ার পর দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার জুনিয়র। অস্ত্রোপচার ও পুনর্বাসন শেষে শৈশবের […]