Ridge Bangla

সিডনিতে স্ত্রী-সন্তান হত্যা, বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিকে গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার সিডনিতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) রাতে শহরের ক্যাম্পবেলটাউন এলাকায় নিজ বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি নিজেই জরুরি সেবায় ফোন করে সহায়তা চান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির তিনটি পৃথক কক্ষ থেকে ৪৬ বছর বয়সী এক নারী এবং তার ১২ ও ৪ বছর বয়সী দুই ছেলে সন্তানের মরদেহ উদ্ধার করে। নিহতদের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

অভিযুক্ত ব্যক্তিকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনো নিহত ও অভিযুক্ত কারও নাম প্রকাশ করেনি পুলিশ।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে পরিবারটিকে বাংলাদেশি বংশোদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, প্রায় ১২ বছর আগে পরিবারটি অস্ট্রেলিয়ায় পাড়ি জমায়। পরিবারের মা চাকরি করতেন এবং বাবা বাসায় থেকে সন্তানদের দেখাশোনা করতেন। নিহত বড় ছেলে বিশেষ চাহিদাসম্পন্ন ছিল বলেও জানা গেছে।

This post was viewed: 6

আরো পড়ুন