Ridge Bangla

মিশন হেক্সায় নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিল

দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পেলেন নেইমার জুনিয়র। রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’তে আয়োজিত দল ঘোষণার অনুষ্ঠানে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন সিবিএফ বস কার্লো আনচেলত্তি।

২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পাওয়ার পর দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার জুনিয়র। অস্ত্রোপচার ও পুনর্বাসন শেষে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে নিজের ফিটনেস ও ফর্ম প্রমাণ করেই দলে জায়গা নিশ্চিত করলেন তিনি।

৩৪ বছর বয়সী নেইমার এবার খেলতে যাচ্ছেন নিজের চতুর্থ বিশ্বকাপ। ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতা এখন পর্যন্ত ১২৮ ম্যাচে করেছেন ৭৯ গোল।

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল। গ্রুপ ‘সি’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

বিশ্বকাপের ব্রাজিল দল

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এদেরসন (ফেনারবাচে), ওয়েভারতন (গ্রেমিও)।

ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), ব্রেমার (জুভেন্টাস), দানিলো (ফ্ল্যামেঙ্গো), দগলাস সান্তোস (জেনিত), গ্যাব্রিয়েল (আর্সেনাল), রজার ইবানেজ (আল-আহলি), লিও পেরেইরা (ফ্ল্যামেঙ্গো), মার্কিনিওস (পিএসজি), ওয়েসলি (রোমা)।

মিডফিল্ডার: ব্রুনো গিমারেস (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), দানিলো (বোতাফোগো), ফাবিনিও (আল-ইত্তিহাদ), লুকাস পাকেতা (ফ্ল্যামেঙ্গো)।

ফরোয়ার্ড: এনদ্রিক (লিওঁ), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড), লুইস এনরিকে (জেনিত), মাথেউস কুনিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), নেইমার (সান্তোস), রাফিনিয়া (বার্সেলোনা), রায়ান (বোর্নমাউথ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

This post was viewed: 7

আরো পড়ুন