Ridge Bangla

ফায়ার সার্ভিসের উন্নয়ন ও সমন্বয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় ফায়ার সার্ভিসের সার্বিক সক্ষমতা বৃদ্ধি এবং অন্যান্য বাহিনীর সঙ্গে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও জনবল বৃদ্ধিতেও কাজ করছে সরকার।

মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্যোগ ও সংকটের সময় মানুষের পাশে সবার আগে ছুটে যায় ফায়ার সার্ভিস সদস্যরা। তাই তাদের দক্ষতা ও সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন।

অনুষ্ঠানে আড়াই শতাধিক সদস্য পাসিংআউটের মাধ্যমে বাহিনীতে যুক্ত হন। এ সময় বুনিয়াদি প্রশিক্ষণে কৃতিত্বের জন্য ৯ জন এবং রাষ্ট্রীয় বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০ জনকে পদক প্রদান করা হয়।

এ ছাড়া গত তিন বছরের জন্য আরও পদক পাচ্ছেন ১৩৮ জন সদস্য।

This post was viewed: 7

আরো পড়ুন