Ridge Bangla

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, নিহত ৫ জন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান ডিয়েগো শহরের একটি ইসলামিক সেন্টারের মসজিদে বন্দুক হামলার ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মসজিদের এক নিরাপত্তাকর্মীসহ তিনজন মুসল্লি রয়েছেন। পরে হামলাকারী দুই কিশোরের মরদেহও উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সময় সোমবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। মেক্সিকো সীমান্তসংলগ্ন স্যান ডিয়েগোর ইসলামিক সেন্টারটি একটি ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশ। হামলার সময় সেখানে পাঠদান ও নিয়মিত কার্যক্রম চলছিল। তবে কোনো শিশু হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, হামলার পর মসজিদ থেকে কিছু দূরে একটি গাড়ির ভেতর দুই হামলাকারীর মরদেহ পাওয়া যায়। তাদের একজনের বয়স ১৭ এবং অন্যজনের ১৯ বছর। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হামলার পর তারা নিজেদের অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছে।

স্যান ডিয়েগো পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা স্কট ওয়াল বলেন, হামলার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

This post was viewed: 5

আরো পড়ুন