Ridge Bangla

ফেসবুকে ভাইরাল ‘কী? রাগ করলা?’

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন নতুন সংলাপ বা ডায়ালগ ভাইরাল হওয়া এখন নিয়মিত ঘটনা। এবার ফেসবুকজুড়ে আলোচনার কেন্দ্রে এসেছে ‘কী রাগ করলা’ নামের একটি সংলাপ। পোস্টের ক্যাপশন, কমেন্ট, এমনকি ইনবক্সের কথোপকথনেও ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে এই বাক্যটি। বিষয়টিকে ঘিরে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নানা ধরনের হাস্যরসাত্মক মিম ও ব্যঙ্গাত্মক কনটেন্ট।

জানা গেছে, গত ১৭ মে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকেই মূলত এই ডায়ালগের জনপ্রিয়তা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, ব্যস্ত সড়কের পাশে এক গণক কাঁধে ঝোলা নিয়ে এক যুবকের ভাগ্য গণনা করছেন। কথোপকথনের সময় তিনি বিভিন্ন ভবিষ্যদ্বাণীর শেষে বারবার আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলছিলেন, ‘রাগ করলা?’

গণকের কথা বলার ধরন, অঙ্গভঙ্গি এবং মানুষকে প্রভাবিত করার কৌশল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করে। এরপর থেকেই সংলাপটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

This post was viewed: 5

আরো পড়ুন