Skip to main content

Ridge Bangla

বিজয় দিবসে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এ লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বহুপাক্ষিক আলোচনা ও নির্ধারিত কর্মকৌশলের ভিত্তিতে দ্রুত টার্মিনালটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বিমানবন্দরের যাত্রীসেবা উন্নয়নে প্রযুক্তিগত সুবিধাও বাড়ানো হয়েছে। বর্তমানে প্রায় ৯৪ হাজার বর্গ মিটার এলাকাজুড়ে ওয়াইফাই নেটওয়ার্ক বিস্তৃত করা হয়েছে, যার আওতায় রয়েছে কার পার্কিং এলাকা থেকে শুরু করে প্রায় সমগ্র বিমানবন্দর এলাকা। ফলে যাত্রীরা গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা পাচ্ছেন।

This post was viewed: 14

আরো পড়ুন