Skip to main content

Ridge Bangla

প্রযুক্তিনির্ভর ভূমিসেবা চালু করবে সরকার: তারেক রহমান

রাজধানীর ভূমি ভবনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশের উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে এই ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জনগণের জন্য ভূমিসেবা আরও সহজ, আধুনিক ও হয়রানিমুক্ত করতে সরকার ডিজিটাল প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। তিনি জানান, প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে দুর্নীতি ও অপ্রয়োজনীয় ভোগান্তি কমিয়ে সেবাকে আরও কার্যকর করা হবে।

এ সময় তিনি আরও বলেন, বর্তমান সময়ে ভূমির পরিকল্পিত ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও সহজ করে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত মেলার মূল লক্ষ্য ভূমিসেবা সহজ করা, ডিজিটাল সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রান্তিক পর্যায়ে নাগরিক সুবিধা পৌঁছে দেওয়া। আগামী বৃহস্পতিবার (২১ মে) এই মেলা শেষ হবে।

This post was viewed: 17

আরো পড়ুন