Ridge Bangla

অসমতা দূর করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সমাজের সব স্তরের বৈষম্য দূর করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। একই সঙ্গে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে গঠিত ‘অল পার্টি ককাস’ কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৯ মে) সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, দেশের উন্নয়নে পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর অবদানকে যথাযথ স্বীকৃতি দিতে হবে। রাজনৈতিক ঐকমত্য ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে বৈষম্য কমিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সরকার, রাজনৈতিক দল ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। এতে সামাজিক ন্যায়বিচার ও উন্নয়নের সুফল সব শ্রেণির মানুষের কাছে পৌঁছানো সহজ হবে।

বৈঠকে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়।

This post was viewed: 7

আরো পড়ুন