Skip to main content

Ridge Bangla

ঈদুল আজহায় সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সংবাদপত্র শিল্পে পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। সোমবার (১৮ মে) সংগঠনটির পক্ষ থেকে এ সংক্রান্ত আনুষ্ঠানিক নোটিশ প্রকাশ করা হয়।

নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত সংবাদপত্র প্রতিষ্ঠানে ঈদের ছুটি পালিত হবে। ফলে ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের কোনো দৈনিক পত্রিকা প্রকাশিত হবে না।

সংবাদপত্র সংশ্লিষ্টদের মতে, ঈদ উপলক্ষে সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও মুদ্রণশিল্পের সঙ্গে জড়িত কর্মীদের পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ দিতেই প্রতি বছর এমন ছুটি ঘোষণা করা হয়।

এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্যও টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

This post was viewed: 19

আরো পড়ুন