Ridge Bangla

বেনগাজী থেকে দেশে ফিরলেন ১৭০ জন বাংলাদেশি

লিবিয়ার বেনগাজী থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী আরও ১৭০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) ভোর ৫টায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

জানা গেছে, ফিরিয়ে আনা বাংলাদেশিদের অধিকাংশই মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় গিয়েছিলেন। সেখানে তারা নানা ধরনের দুর্ভোগ, অপহরণ ও নির্যাতনের শিকার হন।

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হয়। এতে সহায়তা দেয় লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

দেশে ফিরে আসা প্রবাসীদের বিমানবন্দরে স্বাগত জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা। একই সঙ্গে তাদের অভিজ্ঞতা অন্যদের কাছে তুলে ধরে অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরির আহ্বান জানানো হয়।

আইওএমের পক্ষ থেকে প্রত্যাবাসিতদের পথখরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে। যাদের প্রয়োজন, তাদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থাও রাখা হয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন