Skip to main content

Ridge Bangla

ভারতকে পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের কড়া হুঁশিয়ারি

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে তার পরিণতি ভয়াবহ হবে।

সোমবার (১৮ মে) জিও নিউজের এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এমন পরিস্থিতিতে ভারত ‘ইতিহাসে বিলীন’ হয়ে যাবে এবং তাদের ভূগোল ‘বদলে যাবে’।

সাক্ষাৎকারে খাজা আসিফ গত বছরের ভারত-পাকিস্তান উত্তেজনা ও যুদ্ধের প্রসঙ্গ তুলে বলেন, পহেলগাম হামলার পর শুরু হওয়া সংঘাতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতকে ‘বিধ্বংসী জবাব’ দিয়েছিল।

তিনি আরও বলেন, এতে ভারত নিজেদের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছে।

ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সাম্প্রতিক মন্তব্যেরও সমালোচনা করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। তার দাবি, ভারতীয় সেনাপ্রধান এমন মন্তব্য করে তাদের হারানো সম্মান পুনরুদ্ধারের চেষ্টা করছেন।

This post was viewed: 45

আরো পড়ুন