Skip to main content

Ridge Bangla

গৌরনদীতে স্কুলের মিড-ডে মিলে বানরুটিতে ব্লেডের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

বরিশালের গৌরনদীতে সরকারি স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বিতরণ করা বানরুটির ভেতরে ব্লেড পাওয়ার অভিযোগ উঠেছে। প্রথম শ্রেণির এক শিক্ষার্থী রুটি খাওয়ার আগে সেটি ছিঁড়ে ব্লেড দেখতে পেলে ঘটনাটি জানাজানি হয়। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকেরা। অভিযোগের পর উপজেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। বুধবার সকালে গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ […]

বেনাপোলে সাদা মাছের চালানে মিলল ৩৬০ কেজি ইলিশ, জব্দ করে নিলামে বিক্রি

বেনাপোল বন্দরে সাদা মাছ আমদানির ঘোষণা দেওয়া একটি চালান থেকে ঘোষণাবহির্ভূত ৩৬০ কেজি ভারতীয় ইলিশ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। পরে জব্দ করা ১২ কার্টুন ইলিশ বিধি অনুযায়ী নিলামে বিক্রি করা হয়েছে। কাস্টমস সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই স্বর্ণালী এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে ৪৬৪ প্যাকেজে মোট ২৬ হাজার ৩১০ কেজি (গ্রস) এবং […]

গাজীপুরে মেয়েকে ধর্ষণের মামলায় বাবার যাবজ্জীবন কারাদণ্ড

গাজীপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, গাজীপুর মহানগরের বিচারক মো. আবু বক্কর সিদ্দিক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষের সরকারি আইনজীবী মোছাম্মৎ সেলিনা বেগম, আসামিপক্ষের আইনজীবী মো. সোহেল জামিল সরকারসহ সংশ্লিষ্ট আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের সরকারি আইনজীবী […]

কক্সবাজারে ২৮ হাজার ইয়াবাসহ ব্যক্তি গ্রেফতার, জব্দ ল্যান্ড ক্রুজার

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ওবায়দুল হাসান (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ল্যান্ড ক্রুজার জিপ জব্দ করা হয়েছে। গ্রেফতার ওবায়দুল হাসান বগুড়া সদর উপজেলার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাগুপাড়া এলাকার মণ্ডলবাড়ির বাসিন্দা। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী […]

শাহজালাল বিমানবন্দরে ৭২০ গ্রাম স্বর্ণ উদ্ধার, যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে ৭২০ গ্রাম স্বর্ণসহ মোহাম্মদ আলাউদ্দিন নামে এক যাত্রীকে আটক করেছে গোয়েন্দা সংস্থা। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে তাকে আটক করার পর বিমানবন্দর থানার কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম তালুকদার। জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা জানতে পারে, বাংলাদেশ বিমানের একটি […]

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে ফিরছেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে গুঞ্জনের মধ্যে চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থানরত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন। শুক্রবার তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সংসদ সচিবালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দুপুর ১২টা ৪০ মিনিটে […]

রাষ্ট্রপতির পদত্যাগ যথেষ্ট নয়, গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

রাষ্ট্রপতির পদত্যাগই যথেষ্ট নয়, তাকে গ্রেপ্তার করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। পাশাপাশি তিনি যোগ্য, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ একজন ব্যক্তিকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচনের আহ্বান জানান। বৃহস্পতিবার (২৩ জুলাই) গণভোটের গণরায় বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবিতে জামালপুর সদর উপজেলায় অনুষ্ঠিত এনসিপির […]

দেশে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ১ কোটি ৫৩ লাখ মানুষ, বছরের শেষে বাড়তে পারে ১ কোটি ৮১ লাখে

বাংলাদেশে বর্তমানে প্রায় ১ কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এই সংখ্যা বেড়ে ১ কোটি ৮১ লাখে পৌঁছাতে পারে বলে জানিয়েছে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশনের সর্বশেষ বিশ্লেষণ। বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত তীব্র খাদ্য নিরাপত্তাহীনতা বিষয়ক এই বিশ্লেষণ প্রতিবেদন ঢাকায় আয়োজিত এক উচ্চপর্যায়ের কর্মশালায় প্রকাশ করা […]

শিক্ষার্থী আন্দোলন নিয়ে বলিউডের নীরবতায় নাসিরুদ্দিন শাহ: ‘মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না’

ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনে দমন-পীড়নের ঘটনায় বলিউডের অনেক তারকার নীরবতা নিয়ে মন্তব্য করেছেন প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তার ভাষায়, মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না। বিবেকের তাড়না জাগলেই নীরব থাকা ব্যক্তিরা মুখ খুলবেন। মঙ্গলবার (২১ জুলাই) এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে গত এক সপ্তাহ ধরে আলোচিত শিক্ষার্থী আন্দোলনের বিষয়ে বলিউডের […]

আইনজীবীকে পেপারওয়েট ছুড়ে আহতের ঘটনায় বিচারক সুজন মিয়াকে বদলি

গোপালগঞ্জে আদালতের এজলাসে কাচের পেপারওয়েট ছুড়ে এক শিক্ষানবিশ নারী আইনজীবীকে আহত করার ঘটনার পর সংশ্লিষ্ট বিচারক মো. সুজন মিয়াকে বদলি করা হয়েছে। তাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন মন্ত্রণালয়ে সংযুক্ত রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বিচারক মো. […]

ইরানে হামলায় প্রথমবার বি-১ বোমারু বিমান মোতায়েন করল যুক্তরাষ্ট্র

ইরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের বিভিন্ন স্থাপনায় হামলা চালাতে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো বি-১ লং-রেঞ্জ বোমারু বিমান ব্যবহার করেছে। ১২ দিন আগে ইরানের সঙ্গে নতুন করে সংঘাত শুরুর পর এটিই এই ধরনের প্রথম অভিযান। মঙ্গলবার পরিচালিত এই অভিযানে ব্যবহৃত বি-১ বোমারু বিমান একবারে ২,০০০ পাউন্ডের ২ ডজন বোমা অথবা কয়েক ডজন ক্রুজ মিসাইল বহন করতে সক্ষম। […]

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের মামলায় চট্টগ্রামে গ্রেপ্তার এনসিপি নেতা, দল থেকে বহিষ্কার

বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর দল থেকেও তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) রাতে নগরীর হালিশহর থানার বিডিআর মাঠ এলাকা থেকে আফতাব মজুমদার জয় (২৮) নামে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। তিনি এনসিপির চট্টগ্রাম মহানগর […]

গাজী নজরুল ইসলামের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনকে জামায়াতের চিঠি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৩ জুলাই) স্পিকার এবং প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো পৃথক চিঠিতে বিষয়টি জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। চিঠিতে উল্লেখ করা […]

মার্কিন-সৌদি পরমাণু চুক্তি নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল, অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা

মার্কিন প্রযুক্তির সহায়তায় সৌদি আরবে পারমাণবিক চুল্লি নির্মাণ এবং ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ রেখে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে প্রস্তাবিত চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির সমালোচকদের আশঙ্কা, এ উদ্যোগ মধ্যপ্রাচ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতার পথ খুলে দিতে পারে। বুধবার ঘোষিত এই চুক্তি এখনো মার্কিন কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এর উদ্দেশ্য সৌদি আরবের বেসামরিক […]

হামলা অব্যাহত রেখে কীভাবে মার্কিন ঘাঁটিতে ক্ষয়ক্ষতি করছে ইরান?

জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলায় তিন মার্কিন সেনার নিহত হওয়ার ঘটনা ওয়াশিংটনের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। গত ২৮ ফেব্রুয়ারি নতুন করে সংঘাত শুরুর পর এই প্রথম সরাসরি ইরানি হামলায় কোনো মার্কিন সামরিক স্থাপনায় সেনা নিহত হলেন। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ধারাবাহিক মার্কিন বিমান হামলার পরও দীর্ঘমেয়াদি সামরিক সক্ষমতা ধরে রাখতে পেরেছে ইরান। […]

প্রশ্ন ফাঁসবিরোধী আন্দোলনের মুখ থেকে বিতর্কের কেন্দ্রে, নিট ইস্যুতে চাপে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) নিয়ে প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে চলমান বিতর্কের মধ্যে আবারও আলোচনায় উঠে এসেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ছাত্রজীবনের একটি অধ্যায়। প্রায় তিন দশক আগে ওড়িশায় প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলনের সামনের সারিতে থাকা এই নেতা এখন একই ধরনের অভিযোগে বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন। ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর ২০২১ সালের এক প্রতিবেদনে […]

হামাস বন্দিদের জন্য বিশেষ কারা-উইং ঘিরে কুমিরের পরিখা খননের উদ্যোগ ইসরায়েলের

হামাস সদস্য সন্দেহে আটক ব্যক্তিদের রাখা হয় এমন একটি বিশেষ কারা-উইংয়ের চারপাশে কুমির রাখার উদ্দেশ্যে পরিখা খননের কাজ শুরু করেছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলের উচ্চ নিরাপত্তাসম্পন্ন কেতজিওত কারাগারে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। বুধবার প্রকাশিত দৈনিক ইয়েদিওথ আহরোনোথ-এর এক প্রতিবেদনে বলা হয়, কেতজিওত কারাগারের ভেতরে প্রায় ১৭০ মিটার দীর্ঘ পরিখা নির্মাণ করা […]

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়া ২৭ লাখের প্রায় ৭০ শতাংশ মুসলিম

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পরিচালিত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমে যাচাইয়ের জন্য চিহ্নিত হওয়া ২৭ লাখের বেশি ভোটারের মধ্যে প্রায় ৭০ শতাংশই মুসলিম ছিলেন বলে জানিয়েছে কলকাতাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সাবার ইনস্টিটিউট। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, যাচাইয়ের আওতায় আসা ভোটারদের মধ্যে ৫১ শতাংশ ছিলেন নারী। সাবার ইনস্টিটিউটের বিশ্লেষণ […]

যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের স্থিতিশীলতা তহবিল চেয়েছে পাকিস্তান

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিয়ে কূটনৈতিক আলোচনায় মধ্যস্থতার ভূমিকা পালনের পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের একটি ‘বিনিময় স্থিতিশীলতা সহায়তা তহবিল’ গঠনের অনুরোধ জানিয়েছে পাকিস্তান। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। প্রস্তাবটি অনুমোদন পেলে বৈদেশিক মুদ্রার সংকটে থাকা পাকিস্তানের অর্থনীতিতে বড় ধরনের স্বস্তি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-যুক্তরাষ্ট্র […]

কম খরচের চীনা এআই মডেলের চাপে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) শীর্ষ প্রযুক্তি উন্নয়নে বিপুল অর্থ ও গবেষণা বিনিয়োগ করেও বাড়তি চাপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের বড় এআই প্রতিষ্ঠানগুলো। কারণ, চীনের বিভিন্ন প্রযুক্তি কোম্পানি উন্নতমানের এআই মডেল কম খরচে, এমনকি অনেক ক্ষেত্রে বিনামূল্যেই উন্মুক্ত করে দিচ্ছে, যা বৈশ্বিক বাজারে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের মতো মার্কিন প্রতিষ্ঠানগুলো যেখানে প্রতিটি নতুন প্রজন্মের ফ্রন্টিয়ার […]