Ridge Bangla

কক্সবাজারে ২৮ হাজার ইয়াবাসহ ব্যক্তি গ্রেফতার, জব্দ ল্যান্ড ক্রুজার

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ওবায়দুল হাসান (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ল্যান্ড ক্রুজার জিপ জব্দ করা হয়েছে।

গ্রেফতার ওবায়দুল হাসান বগুড়া সদর উপজেলার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাগুপাড়া এলাকার মণ্ডলবাড়ির বাসিন্দা।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৮টা ৪০ মিনিটের দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালের ৩ নম্বর গেটসংলগ্ন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে সন্দেহজনক একটি ল্যান্ড ক্রুজার জিপে অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ওবায়দুল হাসানকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এই মাদক কারবারের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।

This post was viewed: 3

আরো পড়ুন