Ridge Bangla

বেনাপোলে সাদা মাছের চালানে মিলল ৩৬০ কেজি ইলিশ, জব্দ করে নিলামে বিক্রি

বেনাপোল বন্দরে সাদা মাছ আমদানির ঘোষণা দেওয়া একটি চালান থেকে ঘোষণাবহির্ভূত ৩৬০ কেজি ভারতীয় ইলিশ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। পরে জব্দ করা ১২ কার্টুন ইলিশ বিধি অনুযায়ী নিলামে বিক্রি করা হয়েছে।

কাস্টমস সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই স্বর্ণালী এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে ৪৬৪ প্যাকেজে মোট ২৬ হাজার ৩১০ কেজি (গ্রস) এবং ১৩ হাজার ৮৬৪ কেজি (নিট) বিভিন্ন ধরনের মিষ্টি পানির সাদা মাছ আমদানি করে। চালানটির মেনিফেস্ট নম্বর ৪৪৬৮৯, যার তারিখ ২২ জুলাই ২০২৬। এ চালানের সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে শাওন শিপিং লাইনস লিমিটেড।

বেনাপোল কাস্টম হাউসের সুপারিনটেনডেন্ট আরিফুল ইসলাম জানান, চালানটির কায়িক পরীক্ষা করার সময় ঘোষণায় উল্লেখিত সাদা মাছের পরিবর্তে ১২ কার্টুনে ৩৬০ কেজি ইলিশ মাছ পাওয়া যায়।

তিনি বলেন, ঘোষণাবহির্ভূত পণ্য হওয়ায় ইলিশগুলো জব্দ করা হয়। পরে প্রচলিত বিধি অনুসারে সেগুলো নিলামে বিক্রি করা হয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন