Skip to main content

Ridge Bangla

নোয়াখালীতে ভাতিজার পুরুষাঙ্গ কেটে পালানোর অভিযোগ চাচির বিরুদ্ধে

নোয়াখালীর চাটখিল উপজেলায় এক যুবকের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচি জেসমিন আক্তার (২৫)-এর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত নারী পলাতক রয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোন্নাফ। এর আগে মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মজ্জাদপাড়ার […]

আর্জেন্টিনাকে নিয়ে ব্যাঙ্গাত্মক গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

নওগাঁ সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গাত্মক গান গাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ১৭ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভও করেছেন স্থানীয়রা। বুধবার (২২ জুলাই) বিকেলে সদর উপজেলার নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক আব্দুস […]

চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল বিএসএফ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে পাঁচজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে সেই চেষ্টা প্রতিহত করে। পরে বিএসএফ তাদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায়। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর তোয়াসীন হাবীব হাসান। বিজিবি জানায়, বৃহস্পতিবার […]

চট্টগ্রামে বাজারে উঠল ১৫৫ কেজির কোরাল, একনজর দেখতে ভিড়

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি মাছ বাজারে উঠেছে ১৫৫ কেজি ওজনের একটি বিশাল কোরাল মাছ। বিরল আকৃতির এ সামুদ্রিক মাছ দেখতে বাজারে ভিড় করছেন ক্রেতা ও উৎসুক মানুষ। মাছটির বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন কাজীর দেউড়ি মাছ বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন। তিনি জানান, সুন্দরবন এলাকার […]

পাবনায় নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

পাবনার চাটমোহরে ককটেল বিস্ফোরণ, সরকারবিরোধী স্লোগান এবং নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। একই মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) চাটমোহর থানায় মামলাটি দায়ের করেন মূলগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পূর্বটিয়ারতলা গ্রামের মৃত মিয়াজান সরকারের ছেলে মো. মজর আলী (৪৯)। মামলার […]

ওমরাহ পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মা ও দুই সন্তানের

সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাবা ও এক ছেলে প্রাণে বেঁচে গেলেও নিহত হয়েছেন মা, এক ছেলে ও এক মেয়ে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে সৌদি আরবের রিয়াদ-মক্কা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক […]

জাল সনদে শিক্ষক নিয়োগের মামলায় মাদ্রাসা সুপার গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাল সনদের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে একটি দাখিল মাদ্রাসার সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে গ্রেপ্তার করা হয় কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপার সাইদুর রহমানকে। অভিযোগ রয়েছে, জাল সনদের মাধ্যমে তিনি মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োগ দেন। এ ঘটনায় রফিকুল ইসলাম নামে এক […]

১২ ঘণ্টা সুয়ারেজ ট্যাংকে আটকে থাকার পর জীবিত উদ্ধার রাজমিস্ত্রি

নরসিংদীর বেলাবো উপজেলায় নির্মাণাধীন একটি বাড়ির সুয়ারেজ ট্যাংকে প্রায় ১২ ঘণ্টা বালু ও পানির নিচে আটকে থাকার পর জীবিত উদ্ধার হয়েছেন রাজমিস্ত্রি মো. সোহরাব হোসেন (৪০)। দীর্ঘ সময় নানা চেষ্টা ব্যর্থ হওয়ার পর এক্সক্যাভেটরের সাহায্যে ট্যাংকের চারপাশের মাটি কেটে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কুকুরমারা […]

সাতক্ষীরায় এক মণ দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়ার ঘোষণা যুবকের

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে জামায়াতে ইসলামীর এক নেতা প্রকাশ্যে এক মণ দুধ দিয়ে গোসল করে দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তার দাবি, ‘বিবেকের তাড়নায়’ তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হরিনাগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। দলত্যাগের ঘোষণা দেওয়া দেলোয়ার হোসেন (৩৫) হরিনাগাড়ী গ্রামের মুনসুর সরদারের ছেলে। তিনি […]

হাঁস চুরির অভিযোগে যুবক আটক, ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ছেড়ে দিলেন স্থানীয়রা

ভোলার লালমোহনে হাঁস চুরির অভিযোগে মো. নাজিম উদ্দিন (২৭) নামে এক যুবককে হাতেনাতে ধরে ১০০ রাকাত নফল নামাজ পড়ানোর পর তওবা করিয়ে ছেড়ে দিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কিশোরগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। নাজিম উদ্দিন লালমোহন পৌর এলাকার নয়ানী গ্রামের পাকার মাথা এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে […]

আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, প্রথমে অগ্রাধিকার পাবেন যাঁরা

বিদেশে কর্মরত ও বিদেশগামী বাংলাদেশিদের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষিত ‘প্রবাসী কার্ড’ আগামী আগস্ট মাসে পরীক্ষামূলকভাবে চালু করতে যাচ্ছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুনের মধ্যে মোট ২ লাখ প্রবাসীর হাতে এ কার্ড তুলে দেওয়া হবে। প্রথম ধাপে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে ডেবিট কার্ডের আদলে এটি বিতরণ করা হবে। পরবর্তী সময়ে বিশ্বের […]

বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও জোরদারে বৈঠক, গুরুত্ব পেল বাণিজ্য ও বৈশ্বিক সহযোগিতা

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক […]

ভারতে শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাশা বাংলাদেশের

ভারতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে ঘিরে সৃষ্ট উত্তেজনার মধ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ চায় এ অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক। বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। শামা ওবায়েদ ইসলাম বলেন, “একটি গণতান্ত্রিক রাষ্ট্র […]

আন্দোলনকারীদের ‘মাদকের মামলায় ফাঁসানোর’ হুমকির অভিযোগে মুম্বাই পুলিশের সদস্য বরখাস্ত

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান দেশব্যাপী আন্দোলনের মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীদের ভুয়া মাদকের মামলায় জড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে মুম্বাই পুলিশের এক সদস্যকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মুম্বাই কংগ্রেসের আনুষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ ভ্যানে আটক কয়েকজন শিক্ষার্থীর উদ্দেশে ভ্যানের […]

নতুন সামরিক কৌশলের ইঙ্গিত ইরানের, যুদ্ধের নতুন ধাপের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। ইরানের বিভিন্ন অবকাঠামোয় মার্কিন হামলার পর এবার নতুন সামরিক কৌশল প্রয়োগের ইঙ্গিত দিয়েছে তেহরান। ইরানের সেনাবাহিনী সতর্ক করে জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের অবকাঠামো ও উপকূলীয় এলাকায় যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখলে সংঘাত নতুন পর্যায়ে প্রবেশ করবে। এ হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ […]

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক না হলে সৌদির পারমাণবিক চুক্তি বাতিলের ইঙ্গিত হোয়াইট হাউসের

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে সদ্য সই হওয়া বেসামরিক পারমাণবিক চুক্তি বাতিল হয়ে যাবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই সৌদি আরবসহ বিভিন্ন দেশকে ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এ যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আসছেন। গত বুধবার পারমাণবিক চুক্তিটি সই হলেও এর আগে […]

ইরানে আরও বড় হামলার কথা ভাবছেন ট্রাম্প, যুক্তরাজ্যকে হুঁশিয়ারি আইআরজিসির

ইরানের বিরুদ্ধে আগের যেকোনো সময়ের তুলনায় আরও বড় সামরিক হামলার পরিকল্পনা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দিলে যুক্তরাজ্যকেও হামলার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, তেহরান এখনো তাদের কর্মকাণ্ডের যথেষ্ট মূল্য দেয়নি। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, […]

মালদহে সহকর্মীর গুলিতে নিহত ২ বিএসএফ সদস্য, আহত ১

ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনরত সীমান্তরক্ষী বাহিনীর দুই সদস্য সহকর্মীর গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন সদস্য গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পশ্চিমবঙ্গের মালদহ জেলার বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্পে এ ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৈষ্ণবনগরে বিএসএফের ১১৯ ও ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তর রয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুই […]

প্রশ্নফাঁস ইস্যুতে কঠোর পদক্ষেপের বার্তা দিলেন মোদি

প্রশ্নফাঁসের ঘটনায় দেশজুড়ে শিক্ষার্থীদের ক্ষোভ এবং ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, এ ধরনের অপরাধ দমনে তার সরকার আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, সরকার ইতোমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি শুক্রবার আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলেও […]

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের ১ বছরের কারাদণ্ড

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগে মিরাজ আলী (২৪) নামে এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা সুলতানা ভ্রাম্যমাণ […]