ফিটনেসবিহীন যানবাহন সরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ, বাড়বে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশদূষণকারী বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ঢাকায় আরও অন্তত ৫০টি স্থানে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশও দিয়েছেন তিনি। শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে তিনি সভাপতিত্ব করেন। বৈঠকে […]
২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফল

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে ফলাফল প্রস্তুতের কাজ চলতি মাসের মধ্যেই শেষ করা হবে। ফল প্রকাশের সম্ভাব্য নতুন তারিখ এখনো নির্ধারণ হয়নি। ফল প্রস্তুতের পর শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত তারিখ ঘোষণা করবে। এর আগে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন […]
চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের পক্ষে স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য। একই সঙ্গে দেশের স্বার্থে ভারত, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক আরও জোরদার করতে চায় সরকার। শনিবার (১৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সহজে বিচ্ছিন্ন […]
বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত মেরামতের নির্দেশ প্রতিমন্ত্রীর

সাম্প্রতিক টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য অঞ্চলের ক্ষতিগ্রস্ত সড়কগুলো অগ্রাধিকার ভিত্তিতে মেরামত করা হচ্ছে। বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগের […]
মতিঝিলে শীর্ষ সন্ত্রাসী বাপ্পিসহ ৫ জন গ্রেপ্তার, উদ্ধার বিদেশি অস্ত্র ও গুলি

রাজধানীর মতিঝিল এলাকার পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা ওরফে বাপ্পিসহ তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তিনটি বিদেশি অস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তানিম রেজা ওরফে বাপ্পি (৪৬), মোহাম্মদ জুয়েল (৪৮), শাকিল (২৭), মানিক কাজী (৫০) এবং রাকিবুল ইসলাম ভূঁইয়া ওরফে রিজন (৩৫)। শনিবার (১৮ জুলাই) […]
দুর্যোগে জনগণের পাশে থাকার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশের যেকোনো দুর্যোগ ও সংকটে জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনগণের দ্বারা নির্বাচিত সরকার হিসেবে বিএনপি দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করে এবং বিপদে-আপদে সবসময় মানুষের পাশে থাকবে। শনিবার (১৮ জুলাই) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় গৃহহীন ১০০ পরিবারের মধ্যে ঘরের সামগ্রী […]
অনশনের ২১তম দিনে অসুস্থ সোনম ওয়াংচুক, হাসপাতালে নিল ভারতীয় পুলিশ

ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশনরত সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে স্থানান্তর করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) ভারতীয় পুলিশের বিবৃতির বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে। ৫৯ বছর বয়সী ওয়াংচুক ২৮ জুন থেকে ভারতের যুব সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর সমর্থনে অনশন করে আসছেন। মে মাসে আলোচিত প্রশ্নপত্র […]
রাজবাড়ীতে ৫৮ কেজির দুই বাঘাইড় বিক্রি, দাম উঠল ১ লাখ ১৪ হাজার টাকা

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়া ৩২ ও ২৬ কেজি ওজনের দুটি বাঘাইড় মাছ বিক্রি হয়েছে মোট ১ লাখ ১৪ হাজার ৬০০ টাকায়। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের এক মাছ ব্যবসায়ী এ তথ্য জানান। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার পদ্মা নদীর কলাবাগান এলাকায় চালকের জালে ২৬ কেজি ও ৩২ […]
চুরির অভিযোগে আটক যুবককে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ছেড়ে দিলেন স্থানীয়রা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মোবাইল চুরির অভিযোগে আটক এক যুবককে ১০০ রাকাত নফল নামাজ আদায় করিয়ে এবং তওবা করানোর পর ছেড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় ফকির আস্তানা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রেজাউল করিম (৩৫) মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে […]
ইরানের হামলার পর কুয়েতে বিমান চলাচল স্থগিত, বিদ্যুৎকেন্দ্র ও পানি শোধনাগারে আগুন

ইরানের হামলার পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে উড়োজাহাজ ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা কুয়েত এয়ারওয়েজ। পরিস্থিতির কারণে সংস্থাটির অধিকাংশ ফ্লাইটের সময়সূচিও পুনর্নির্ধারণ করা হয়েছে। এ খবর জানিয়েছে আনাদোলু। এদিকে শনিবার ভোরে চালানো হামলার পর কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের […]
ওমান উপকূলে ৫.৪ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

ওমানের দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী এলাকায় ৫.৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) আরব সাগরে সংঘটিত এই ভূমিকম্পের তথ্য জানিয়েছে সৌদি ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। এ খবর প্রকাশ করেছে আনাদোলু। সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় বিকেল ৩টা ১ মিনিটে সৌদি আরবের জাতীয় ভূকম্পন নেটওয়ার্কের বিভিন্ন স্টেশনে কম্পনটি রেকর্ড করা হয়। ভূমিকম্পটির […]
হরমুজ প্রণালিতে কমছে জাহাজ চলাচল, জ্বালানি নিরাপত্তা নিয়ে সতর্কতা

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রভাব ক্রমেই স্পষ্ট হচ্ছে হরমুজ প্রণালিতে। এই পথ দিয়ে জাহাজ চলাচলের সংখ্যা ধারাবাহিকভাবে কমছে বলে জানিয়েছে বিবিসি। শনিবার (১৮ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত তিন সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার হরমুজ প্রণালি অতিক্রমকারী জাহাজের সংখ্যা ছিল সর্বনিম্ন। সামুদ্রিক তথ্য বিশ্লেষণকারী সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, ওই দিন মাত্র ৮টি জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে। এর মধ্যে […]
গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় নিহত ১৪ জন

ফিলিস্তিনের গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুক্রবার (১৮ জুলাই) মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার এলাকায় একটি জানাজাকে লক্ষ্য করে চালানো হামলায় ৮ জনের প্রাণহানি ঘটে। শনিবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আল-বালাতা বাজার এলাকায় দিনের শুরুতে পৃথক এক হামলায় নিহত […]
মায়ের জন্য শুরু, আজ সফল উদ্যোগ: আনার বাগান গড়ে মাসে আয় ৫০ থেকে ৮০ হাজার টাকা

ক্যান্সারে আক্রান্ত মায়ের জন্য নিরাপদ আনারের ব্যবস্থা করতে গিয়ে শুরু হয়েছিল যাত্রা। চিকিৎসকের পরামর্শে বাজারের ফলের বদলে নিজের উৎপাদিত বিষমুক্ত আনার খাওয়ানোর স্বপ্ন দেখেছিলেন টাঙ্গাইলের তরুণ আল আমিন। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই মারা যান তার মা। এরপর মায়ের স্মৃতিকেই প্রেরণা করে গড়ে তোলেন আনারের বাগান। ২০২৩ সালে আল আমিনের মায়ের ক্যান্সার ধরা পড়ে। […]
প্রেমিক নদীতে ঝাঁপ, সেতু ছেড়ে চলে গেলেন প্রেমিকা

একসঙ্গে আত্মহত্যার পরিকল্পনা করে যমুনা নদীর সেতুতে এসেছিলেন এক প্রেমিক যুগল। তবে পরিকল্পনা অনুযায়ী প্রেমিক নদীতে ঝাঁপ দিলেও শেষ মুহূর্তে আর ঝাঁপ দেননি তরুণী। বরং প্রেমিককে নদীতে পড়তে দেখে তিনি ঘটনাস্থল ছেড়ে চলে যান। পরে পুলিশ ও স্থানীয় ডুবুরিরা ওই যুবককে জীবিত উদ্ধার করে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজে এ […]
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শনিবার (১৮ জুলাই) এ হামলার ঘটনা ঘটে। মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রকাশিত এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় চার মাস পর সৌদি আরবের ভূখণ্ডে এটি ইরানের প্রথম সরাসরি হামলা। বিশ্লেষকদের মতে, এ ঘটনায় মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে। হামলার পর […]
বাহরাইনে মার্কিন ড্রোন ডিপো ও কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র ধ্বংসের দাবি আইআরজিসির

বাহরাইনে অবস্থিত একটি মার্কিন ড্রোন ভেসেল ডিপো এবং দেশটির একটি প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর। শুক্রবার (১৭ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি করা হয়। এ খবর জানিয়েছে আনাদোলু। আইআরজিসির ভাষ্য, ইরানের কয়েকটি সেতুতে মার্কিন বাহিনীর হামলার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে। সংগঠনটির দাবি, ওই হামলায় কয়েকজন […]
পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত যুক্তরাষ্ট্র-ইরান পরিস্থিতি, হরমুজের কাছে দুই তেলের ট্যাংকারে আগুন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। এর মধ্যেই হরমুজ প্রণালির কাছে দুই তেলের ট্যাংকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। চলমান সংঘাত ঘিরে জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক বাজার নিয়েও নতুন উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসলামিক রেভল্যুশনারি গার্ডের বরাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ওই অঞ্চল […]
আজ আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে নওগাঁ বিশ্ববিদ্যালয়

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম আজ শনিবার (১৮ জুলাই) শুরু হচ্ছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ এবং শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টায় নওগাঁ শহরের বরুনকান্দি মোড়ে অবস্থিত অস্থায়ী ক্যাম্পাসে […]
কুয়েত ও জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলার দাবি

কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। শনিবার (১৮ জুলাই) তাসনিম নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। তাসনিম নিউজের তথ্য অনুযায়ী, ইরানের সামরিক বাহিনী কুয়েত ও জর্ডানে থাকা একাধিক মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এ হামলা চালায়। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল কুয়েতের ক্যাম্প উদাইরির একটি গোলাবারুদের ডিপো, […]