Ridge Bangla

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফল

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে ফলাফল প্রস্তুতের কাজ চলতি মাসের মধ্যেই শেষ করা হবে।

ফল প্রকাশের সম্ভাব্য নতুন তারিখ এখনো নির্ধারণ হয়নি। ফল প্রস্তুতের পর শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।

এর আগে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, মন্ত্রীর ঘোষণার পর সে লক্ষ্য সামনে রেখে সব শিক্ষা বোর্ড প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজে প্রত্যাশিত সময় দেওয়া সম্ভব হয়নি।

This post was viewed: 4

আরো পড়ুন