Ridge Bangla

মতিঝিলে শীর্ষ সন্ত্রাসী বাপ্পিসহ ৫ জন গ্রেপ্তার, উদ্ধার বিদেশি অস্ত্র ও গুলি

রাজধানীর মতিঝিল এলাকার পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা ওরফে বাপ্পিসহ তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তিনটি বিদেশি অস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তানিম রেজা ওরফে বাপ্পি (৪৬), মোহাম্মদ জুয়েল (৪৮), শাকিল (২৭), মানিক কাজী (৫০) এবং রাকিবুল ইসলাম ভূঁইয়া ওরফে রিজন (৩৫)।

শনিবার (১৮ জুলাই) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ ওসমান গণি এ তথ্য জানান।

পুলিশের ভাষ্য, গত কয়েক মাসে মতিঝিল ও সবুজবাগ এলাকায় সংঘটিত অধিকাংশ অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে বাপ্পি ও তার সহযোগীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বাপ্পির কথিত অফিসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলভার, দুটি বিদেশি পিস্তল এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বাপ্পির বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক এবং নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে অন্তত সাতটি মামলা রয়েছে। এর আগে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হলেও জামিনে মুক্ত হয়ে তিনি আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে দাবি পুলিশের।

This post was viewed: 4

আরো পড়ুন