Skip to main content

Ridge Bangla

ইরানের হামলার পর কুয়েতে বিমান চলাচল স্থগিত, বিদ্যুৎকেন্দ্র ও পানি শোধনাগারে আগুন

ইরানের হামলার পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে উড়োজাহাজ ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা কুয়েত এয়ারওয়েজ। পরিস্থিতির কারণে সংস্থাটির অধিকাংশ ফ্লাইটের সময়সূচিও পুনর্নির্ধারণ করা হয়েছে। এ খবর জানিয়েছে আনাদোলু।

এদিকে শনিবার ভোরে চালানো হামলার পর কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের অধীন একটি বিদ্যুৎকেন্দ্র এবং একটি পানি শোধনাগারের অংশবিশেষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘প্ল্যান্টের নিরাপত্তা এবং জাতীয় বিদ্যুৎ গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

অন্যদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে কুয়েতসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে একযোগে হামলা চালানো হচ্ছে। তাদের দাবি, এসব দেশের বিভিন্ন মার্কিন সামরিক ও বাণিজ্যিক স্থাপনাকে লক্ষ্য করেই এ হামলা পরিচালনা করা হচ্ছে।

This post was viewed: 29

আরো পড়ুন