Skip to main content

Ridge Bangla

আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

আগামী মাসের মধ্যেই ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। প্রথম ধাপে প্রবাসীদের জন্য ডেবিট কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রবাসী কার্ড-সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন। তিনি জানান, প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, ক্ষমতায়ন, আর্থিক প্রণোদনা এবং […]

নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন করছে সরকার: প্রেস সচিব

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ বলেছেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারের পাশাপাশি জুলাই সনদও বাস্তবায়ন করছে। তাঁর মতে, জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সরকার সেই প্রতিশ্রুতিও বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে অনুষ্ঠিত এ সংবাদ […]

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে শোকজ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। এ নোটিশের জবাব দিতে তাকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। শনিবার (১৮ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এ শোকজ নোটিশ জারি করা হয়। দলীয় সূত্র জানায়, স্থানীয় পাট ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সম্প্রতি ফখর উদ্দিন […]

বাংলাদেশ-চীন সম্পর্ক ইতিহাসের অন্যতম সেরা অবস্থানে: চীনের রাষ্ট্রদূত

বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক বর্তমানে ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেছেন, সাম্প্রতিক উচ্চপর্যায়ের সফরের মাধ্যমে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হয়েছে। শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ-চীন মৈত্রী সমিতি আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে […]

আওয়ামী লীগের ‘স্বাভাবিক মৃত্যু’ হয়েছে বলে দাবি কর্নেল অলি আহমদের

লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) দাবি করেছেন, আওয়ামী লীগের ‘স্বাভাবিক মৃত্যু’ হয়েছে এবং দলটি আর কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে না। তার ভাষ্য, বর্তমানে দলের ভেতরে থাকা অনেকে গোপনে অন্য রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন। শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে […]

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল আরও ৩ বছর বাড়ানোর অনুরোধ বাণিজ্যমন্ত্রীর

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল আরও ৩ বছর বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণে প্রতিশ্রুতিবদ্ধ, তবে মসৃণ ও টেকসই উত্তরণ নিশ্চিত করতে অতিরিক্ত সময় প্রয়োজন। শনিবার (১৮ জুলাই) তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়। বিবরণী অনুযায়ী, জাতিসংঘ সদরদপ্তরে পৃথক বৈঠকে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক […]

বাংলাদেশকে শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য সরকারের: শিক্ষামন্ত্রী

বাংলাদেশকে আন্তর্জাতিক মানের শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, এমন বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হচ্ছে, যেখানে ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা পড়তে আসবে। শনিবার (১৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও নবাগত শিক্ষার্থীদের বরণ […]

অভিনয়ের প্রলোভনে ডেকে অপহরণ, মুক্তিপণ দাবি; নির্মম হত্যার শিকার বলিউড অভিনেত্রী মীনাক্ষী থাপা

বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে এসেছিলেন অভিনেত্রী মীনাক্ষী থাপা। কিন্তু নতুন চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাবই শেষ পর্যন্ত তার জন্য মৃত্যুফাঁদে পরিণত হয়। সহশিল্পী পরিচয়ে ঘনিষ্ঠ হওয়া দুই জুনিয়র শিল্পী তাকে অপহরণ, মুক্তিপণ দাবি এবং পরে নৃশংসভাবে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন। ২০১২ সালের এই ঘটনা এখনও বলিউডের অন্যতম আলোচিত অপরাধ হিসেবে বিবেচিত হয়। মাত্র ২৬ […]

গণভোট ইস্যুতে সরকার ও বিএনপির সমালোচনায় জামায়াত আমির

বর্তমান সরকার ফ্যাসিবাদের পথে এগোচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটি অবৈধ এবং এ বিষয়ে কোনো ধরনের ‘ভাঁওতাবাজি’ করা হলে জনগণ তা মেনে নেবে না। শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালে গণভোট বাস্তবায়নের দাবিতে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, […]

‘বাংলাদেশের পিএইচডি ডিগ্রিগুলো খতিয়ে দেখা উচিত’: শিক্ষামন্ত্রী

বাংলাদেশে অর্জিত পিএইচডি ডিগ্রিগুলো খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তার দাবি, কিছু পিএইচডিধারী ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমালোচনা করছেন এবং ভালো উদ্যোগগুলো ব্যর্থ করার চেষ্টা করছেন। শনিবার নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক ফলক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘কিছু কিছু […]

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ এইচএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩

নরসিংদীর শিবপুর ও বেলাবো উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন এইচএসসি পরীক্ষার্থীসহ মোট ৩ জন নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ ও নিহতদের স্বজনদের তথ্য অনুযায়ী, দুপুর দেড়টার দিকে শিবপুর উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বাজনাব এলাকায় দুর্ঘটনায় প্রাণ হারান দুই এইচএসসি পরীক্ষার্থী। তারা আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের শিক্ষার্থী ছিলেন। তাদের পরীক্ষাকেন্দ্র ছিল […]

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলনের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন থেকে গণঅভ্যুত্থান পর্যন্ত কর্মসূচিতে যেতে বাধ্য হবেন বলে সতর্ক করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। নাহিদ ইসলাম বলেন, ‘আমরা […]

সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে: বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে। কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না।’ শনিবার (১৮ জুলাই) দুপুরে নিজ জেলা সিরাজগঞ্জের মিরপুরে তাঁত প্রশিক্ষণকেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিদ্যুৎমন্ত্রী বলেন, সরকারে থাকার অর্থ এই নয় যে কেউ বড় কিছু […]

বান্দরবানে দুই মিয়ানমার নাগরিকসহ গ্রেপ্তার ৩

বান্দরবানের থানচি উপজেলার সীমান্ত এলাকা থেকে দুই মিয়ানমারের নাগরিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গ্রেপ্তার অভিযানটি পরিচালিত হয় থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের বঙ্কুপাড়া বিজিবি বিওপির আওতাধীন সীমান্ত এলাকায়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিয়ানমারের মংডু উপজেলার বাসিন্দা মা তুন যং ম্রো (২০) ও মা তুন ইয়াং ম্রো (২১)। তাদের সঙ্গে গ্রেপ্তার হয়েছেন বান্দরবানের থানচি উপজেলার […]

মহাসড়কের পাশে বর্জ্য ফেলায় সাময়িক বরখাস্ত কয়েক পরিচ্ছন্নতাকর্মী

ঢাকার আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের পাশে নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলায় কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শনের সময় তারা হাতেনাতে ধরা পড়েন। ঘটনাস্থলেই জেলা প্রশাসক অভিযুক্তদের তীব্র ভর্ৎসনা করেন এবং তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘মহাসড়কের পাশে কোনোভাবেই বর্জ্য ফেলা যাবে […]

৫ মাসে দেশে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৫০ লাখের বেশি, মোবাইল ব্যবহারকারীরাই এগিয়ে

দেশে গত পাঁচ মাসে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৫০ লাখ ৮০ হাজার বেড়েছে। ফুটবল বিশ্বকাপ চলাকালে ডেটা ব্যবহারের পরিমাণ বৃদ্ধি এবং আরও কয়েকটি কারণকে এ প্রবৃদ্ধির পেছনের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে দেশে ইন্টারনেট গ্রাহক ছিল ১২ কোটি ৮৯ লাখ। মে মাস শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৪১ […]

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, একদিনে নতুন উপসর্গ ৭৭৩ জনের

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৭৩ জনের শরীরে হাম অথবা এর উপসর্গ শনাক্ত হয়েছে। শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে ৩ শিশুর এবং ঢাকা বিভাগে ১ শিশুর […]

‘রোডশো নয়, ভালো কোম্পানি তালিকাভুক্ত করলেই পুঁজিবাজারে আস্থা ফিরবে’: বিএসইসি চেয়ারম্যান

পুঁজিবাজারকে চাঙা করতে রোডশোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। তার মতে, ভালো ও শক্তিশালী কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে পারলেই বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে। শনিবার (১৮ জুলাই) পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয় নিয়ে এফডিসিতে আয়োজিত একটি ছায়া সংসদে তিনি এসব কথা বলেন। মাসুদ খান বলেন, পুঁজিবাজার চাঙা […]

অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত, এনবিআরের প্রথম সচিব তানজিনা রইস বরখাস্ত

কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কর্মস্থলে যোগ না দেওয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব তানজিনা রইসের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। পরে তদন্তে তার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। জানা গেছে, কর্মস্থলে যোগ না দেওয়ার ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা […]

পাকিস্তানের সঙ্গে বিস্তৃত প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহী কুয়েত

পাকিস্তানের সঙ্গে বিদ্যমান সামরিক সহযোগিতা আরও সম্প্রসারণ করে বিস্তৃত প্রতিরক্ষা চুক্তি করতে আগ্রহ দেখিয়েছে কুয়েত। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগের বিনিময়ে ইসলামাবাদের সঙ্গে নতুন প্রতিরক্ষা অংশীদারত্ব গড়ে তুলতে চায় দেশটি। গত সোমবার ইয়েমেনে ইরানের মিত্র হিসেবে পরিচিত হুথিদের সৌদি আরবে হামলার পর পারমাণবিক শক্তিধর পাকিস্তান ইরানকে জানায়, সৌদি […]