যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রভাব ক্রমেই স্পষ্ট হচ্ছে হরমুজ প্রণালিতে। এই পথ দিয়ে জাহাজ চলাচলের সংখ্যা ধারাবাহিকভাবে কমছে বলে জানিয়েছে বিবিসি।
শনিবার (১৮ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত তিন সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার হরমুজ প্রণালি অতিক্রমকারী জাহাজের সংখ্যা ছিল সর্বনিম্ন। সামুদ্রিক তথ্য বিশ্লেষণকারী সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, ওই দিন মাত্র ৮টি জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে। এর মধ্যে ৭টি জাহাজ ইরান অনুমোদিত রুট ব্যবহার করেছে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা সতর্ক করে জানিয়েছে, হরমুজ প্রণালির বর্তমান অচলাবস্থার দ্রুত সমাধান না হলে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, ইরানে চলমান মার্কিন হামলা, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং নৌ-অবরোধের কারণে এ সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।
This post was viewed: 8