Ridge Bangla

রাজবাড়ীতে ৫৮ কেজির দুই বাঘাইড় বিক্রি, দাম উঠল ১ লাখ ১৪ হাজার টাকা

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়া ৩২ ও ২৬ কেজি ওজনের দুটি বাঘাইড় মাছ বিক্রি হয়েছে মোট ১ লাখ ১৪ হাজার ৬০০ টাকায়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের এক মাছ ব্যবসায়ী এ তথ্য জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার পদ্মা নদীর কলাবাগান এলাকায় চালকের জালে ২৬ কেজি ও ৩২ কেজি ওজনের দুটি বাঘাইড় মাছ ধরা পড়ে।

এর মধ্যে ২৬ কেজি ওজনের বাঘাইড় মাছটি প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে ৪৪ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়। আর ৩২ কেজি ওজনের অপর বাঘাইড়টি প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা দরে বিক্রি হয় ৭০ হাজার ৪০০ টাকায়।

দুটি মাছ মিলিয়ে মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ১ লাখ ১৪ হাজার ৬০০ টাকা।

This post was viewed: 4

আরো পড়ুন