পুত্রবধূকে গোমূত্র পান করানোসহ নির্যাতনের অভিযোগ, সাবেক এমপি ও পরিবারের বিরুদ্ধে মামলা

ভারতের মহারাষ্ট্রের থানে জেলায় পুত্রবধূকে জোর করে গোমূত্র পান করানো এবং কুসংস্কারমূলক আচার পালনের অভিযোগে সাবেক সংসদ সদস্য বিনায়ক রাউত ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগকারী গিরিজা রাউত দাবি করেছেন, দীর্ঘদিন ধরে তিনি মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রের কুসংস্কারবিরোধী আইনে বিনায়ক রাউত, তাঁর স্ত্রী এবং […]
বন্দর আব্বাসের আকাশে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

ইরানের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী বন্দর আব্বাসের আকাশে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। সোমবার (১৩ জুলাই) আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, দক্ষিণ-পূর্বাঞ্চলের আকাশ প্রতিরক্ষা ইউনিট বন্দর আব্বাস কাউন্টির হাজিয়াবাদের কাছে আকাশসীমায় একটি ‘লুকাস’ শত্রু ড্রোন শনাক্ত করে। পরে সেটিকে প্রতিহত করে গুলি […]
গাজা সিটির শিল্পাঞ্চলে ইসরায়েলি বিমান হামলা, নিহত অন্তত ৪

গাজা সিটির শিল্পাঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সূত্রের দাবি, এ হামলায় একটি ধাতু প্রক্রিয়াজাতকরণ কারখানা ও আশপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত ৪ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল হামাসের একটি অস্ত্র উৎপাদন কেন্দ্র। তাদের দাবি, ওই স্থাপনাটি সামরিক কাজে ব্যবহৃত হচ্ছিল এবং সেখানে […]
আত্মরক্ষার প্রশ্নে কোনো ছাড় নয়, যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা এখন সংকটাপন্ন অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেছেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজন হলে আত্মরক্ষামূলক ব্যবস্থা নিতে তেহরান কোনো ধরনের দ্বিধা করবে না। সোমবার (১৩ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে বাঘাই বলেন, সাম্প্রতিক সময়ে ইরানের চালানো হামলাগুলো কেবল সেই সব মার্কিন ঘাঁটি […]
র্যাব সদস্যদের ওপর হামলার মামলায় রাজধানী থেকে গ্রেফতার শফিক

র্যাবের গোয়েন্দা সদস্যদের ওপর হামলা, আটকে রেখে নির্যাতন ও মারধরের ঘটনায় প্রায় দুই মাস পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত শফিককে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১৩ জুলাই) র্যাব-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরনবী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে […]
বাগেরহাটে আদালত ভবনের ছাদের পলেস্তারা খসে আহত ৫

বাগেরহাট জেলা জজ আদালতের কচুয়া আদালত ভবনের বারান্দার ছাদের পলেস্তারা খসে পড়ে ৫ বিচারপ্রার্থী আহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কয়েকজন বিচারপ্রার্থী আদালতের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ ছাদের পলেস্তারা খসে তাদের ওপর পড়ে। এতে ৫ জন আহত হন। পরে আহতদের বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানিয়েছেন, আহত […]
পলিথিনের ব্যবহার না কমলে ঢাকার জলাবদ্ধতা কমানো কঠিন: ডিএসসিসি প্রশাসক

ঢাকায় জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ হিসেবে পলিথিনকে দায়ী করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে রাজধানীর জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে না। সোমবার (১৩ জুলাই) সকালে নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আব্দুস সালাম বলেন, জলাবদ্ধতা সৃষ্টি হওয়া প্রতিটি এলাকায় পানি […]
বন্যাদুর্গত ১১ জেলার সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার, ফেনীসহ বন্যাকবলিত ১১টি জেলার সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিন স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে সচিবালয়ে বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। […]
এক বছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা: প্রধানমন্ত্রী

আগামী এক বছরের মধ্যে ৪১ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ কর্মসূচি বাস্তবায়নে চলতি বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে। সোমবার (১৩ জুলাই) গৌরনদীর বাটাজোরে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, আগামী ৫ বছরের মধ্যে নির্ধারিত সব পরিবারকে ফ্যামিলি […]
আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, নীতিমালা চূড়ান্তের কাজ চলছে

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ। বর্তমানে এ কর্মসূচির নীতিমালা চূড়ান্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে আইএমএফের মিশন প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, নতুন ঋণ কর্মসূচির আওতায় আইএমএফ ধাপে ধাপে কয়েকটি […]
হজের ব্যয় কমাতে সৌদি সহযোগিতা চাইল বাংলাদেশ, রাষ্ট্রদূতের ইতিবাচক আশ্বাস

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন ধাফের ইবন উবাইয়ার। সোমবার (১৩ জুলাই) বেলা ১২টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতে আফরোজা খানম বলেন, বাংলাদেশের হজযাত্রীদের ব্যয় কমাতে সৌদি সরকারের আরোপিত হজ ফ্লাইট-সংক্রান্ত কর ও চার্জ […]
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৩২৭

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ৬১ জন, চট্টগ্রাম বিভাগে ৪৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের […]
কুষ্টিয়ার সীমান্তে ১০০ অসহায় পরিবারের পাশে বিজিবি, বিতরণ করা হলো খাদ্যসামগ্রী

মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়া কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকার ১০০ অসহায় ও নিম্নআয়ের পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সোমবার (১৩ জুলাই) বেলা ১১টায় দৌলতপুর উপজেলার প্রাগপুর এলাকায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। বিজিবি জানায়, টানা বৃষ্টিপাত […]
জেলা প্রশাসকের অভিভাবকত্বে পিরোজপুরে এতিম তরুণীর বিয়ে

পিরোজপুরে সরকারি শিশু পরিবারে বেড়ে ওঠা এতিম তরুণী সুহানি আক্তারের বিয়ের আয়োজন করেছে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর। অনুষ্ঠানে কনের অভিভাবকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক আবু সাঈদ। রোববার রাতে পিরোজপুর সরকারি শিশু পরিবার ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সাঈদ কনে সুহানি আক্তারকে আনুষ্ঠানিকভাবে বরের হাতে তুলে দেন। এ […]
পুনেতে বর্জ্যের স্তূপ ধসে বিদ্যুৎকেন্দ্রে ৯ শ্রমিক নিহত

ভারতের পশ্চিমাঞ্চলের পুনেতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনকারী একটি কেন্দ্রে বর্জ্যের বিশাল স্তূপ ধসে পড়ে অন্তত ৯ শ্রমিকের মৃত্যু হয়েছে। টানা ভারী বৃষ্টিপাতের পর এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গত বুধবার পুনের উপকণ্ঠে অবস্থিত অ্যান্টনি ওয়েস্ট প্ল্যান্টে এ দুর্ঘটনা ঘটে। পাশের একটি ল্যান্ডফিল থেকে কয়েক হাজার টন […]
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৪, আহত ৭

রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত ৪ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সোমবার ইউক্রেন মস্কোসহ রাশিয়ার বিভিন্ন এলাকায় এসব হামলা চালায়। ক্রেমলিনের চার বছরের বেশি সময় ধরে ইউক্রেনে চলমান সামরিক অভিযানের জবাবে কিয়েভ রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তু, বিশেষ করে জ্বালানি স্থাপনায় হামলা জোরদার করেছে […]
ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তায় ২৫০ মিলিয়নের বেশি পাউন্ড বরাদ্দ যুক্তরাজ্যের

ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা জোরদারে ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ বরাদ্দের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। সাম্প্রতিক মাসগুলোতে ইহুদিদের লক্ষ্য করে ধারাবাহিক হামলার পর সোমবার এ সিদ্ধান্ত জানানো হয়। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, নতুন এই তহবিলের আওতায় যেসব এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক ব্রিটিশ ইহুদি বসবাস করেন, সেখানে ৫০০ জনের বেশি অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে। […]
ইসলাম ও মসজিদের নামে আ. লীগ সরকার ‘গর্হিত কাজ’ করেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ সরকারের সময়ে ইসলাম ও মসজিদের নামে নেওয়া কর্মকাণ্ডকে ‘গর্হিত কাজ’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে ব্যয় বৃদ্ধির বিষয়টি মসজিদভিত্তিক তদন্তের নির্দেশ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। সোমবার জাতীয় সংসদে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার […]
বগুড়ায় দুই দিনের পদযাত্রা ও পথসভায় যোগ দেবেন নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারীসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

জুলাই বিপ্লবের চেতনা পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়ে ১৪ ও ১৫ জুলাই বগুড়ায় দুই দিনের পদযাত্রা ও পথসভা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি। এ কর্মসূচিতে অংশ নিতে দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা বগুড়া সফরে যাচ্ছেন। বগুড়া প্রেস ক্লাবে […]
হবিগঞ্জে ড্রোনে পৌঁছাল ত্রাণ, বন্যার্তদের চিকিৎসাসেবা ও গবাদিপশুর সেবায় বিজিবি

দুর্গম বন্যাকবলিত এলাকায় প্রথমবারের মতো ড্রোন প্রযুক্তি ব্যবহার করে শুকনা খাবার ও নগদ অর্থ পৌঁছে দিয়েছে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন। একই সঙ্গে বন্যাদুর্গত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, ত্রাণ ও রান্না করা খাবার বিতরণের পাশাপাশি গবাদিপশুর চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের কয়েকটি বন্যাকবলিত গ্রামে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এ […]