প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ, অডিও ছড়িয়ে পড়ার পর এসআইকে প্রত্যাহার

বগুড়ার ধুনটে এক প্রবাসীর স্ত্রীকে মুঠোফোনে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে থানার উপপরিদর্শক মোস্তাফিজার রহমানকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার সঙ্গে কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ বিভাগ এ সিদ্ধান্ত নেয়। থানা ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার জোড়শিমুল গ্রামের এক দিনমজুরের ছেলে প্রায় ৬ মাস আগে কান্তনগর গ্রামের […]
বরিশালে পথে গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি, ক্রীড়াসামগ্রী উপহার প্রধানমন্ত্রীর

বরিশাল সফরের সময় সড়কে গাড়ি থামিয়ে একদল স্কুলশিক্ষার্থীর সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তিনি তাদের সঙ্গে সেলফি তোলেন এবং বিভিন্ন ক্রীড়াসামগ্রী উপহার দেন। সোমবার (১৩ জুলাই) দুপুরে বরিশাল নগরীর পথে বাবুগঞ্জ উপজেলার সাতমাইল ক্যাডেট কলেজসংলগ্ন শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, প্রধানমন্ত্রীকে একনজর দেখতে বিদ্যালয়ের […]
২০২৬ সালেও ৬২ দেশের নাগরিকদের জন্য জার্মানিতে ভিসামুক্ত প্রবেশ, তালিকায় নেই বাংলাদেশ

ইউরোপীয় ইউনিয়ন ও শেনজেন অঞ্চলের বাইরে থাকা ৬২টি দেশের নাগরিকদের জন্য ২০২৬ সালেও স্বল্পমেয়াদি ভিসামুক্ত প্রবেশের সুবিধা বহাল রেখেছে জার্মানি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তালিকা অনুযায়ী, এসব দেশের নাগরিকরা পর্যটন, ব্যবসা বা অন্যান্য স্বল্পমেয়াদি প্রয়োজনে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই জার্মানিতে প্রবেশ করতে পারবেন। তবে এই তালিকায় বাংলাদেশের নাম নেই। ফলে জার্মানিতে ভ্রমণের […]
মোটরসাইকেলচালকের মৃত্যুকে ঘিরে উত্তাল নেপাল, জবাবদিহির দাবিতে তরুণদের বিক্ষোভ

নেপালের রাজধানী কাঠমান্ডুতে এক মোটরসাইকেলচালকের আত্মাহুতির ঘটনায় নতুন করে বিক্ষোভে নেমেছেন দেশটির শত শত তরুণ। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর নেতৃত্বাধীন প্রশাসনের জবাবদিহি দাবি করে রাস্তায় নেমেছেন তারা। সোমবার (১৩ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, গণেশ নেপালি নামে ২৫ বছর বয়সী ওই তরুণ রাইড শেয়ারিং চালক হিসেবে কাজ করতেন। ঘটনার দিন […]
তর্কের জেরে রাস্তায় স্ত্রীকে গুলি করে পালালেন পুলিশ কনস্টেবল

পূর্ব দিল্লির কল্যাণপুরী এলাকায় চলন্ত পথে স্ত্রীর সঙ্গে তর্কের একপর্যায়ে তাকে গুলি করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। আহত নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার সকালে কনস্টেবল মনীশ ভাটি ও তার স্ত্রী প্রিয়াঙ্কা একটি স্কুটারে করে যাচ্ছিলেন। পথেই তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে […]
আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করে নিষিদ্ধ করল যুক্তরাজ্য

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য। নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে সংগঠনটির সদস্য হওয়া, এর সভায় অংশ নেওয়া কিংবা জনসমক্ষে এর প্রতীক প্রদর্শন করা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে ইহুদি সম্প্রদায়ের ওপর ধারাবাহিক হামলার ঘটনার পর প্রধানমন্ত্রী […]
শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর প্যান্টে সেলাই করা অবস্থায় ২ কেজি স্বর্ণ উদ্ধার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ২ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। সোমবার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, দুবাই থেকে অবৈধভাবে স্বর্ণের একটি চালান দেশে আনা হচ্ছে- […]
বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের মালিকের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের স্বত্বাধিকারী মো. খায়রুল বাশার বাহারের প্রায় ৩৩ কোটি টাকা মূল্যের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের আবেদনের পর ঢাকার একটি আদালত এ আদেশ দেন। রোববার (১২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে অপরাধ তদন্ত বিভাগ। সংস্থাটি জানিয়েছে, স্বল্প খরচে ও দ্রুত সময়ে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন […]
ইউএস-বাংলার বহরে আসছে ২১ নতুন বোয়িং, বিনিয়োগ ১৪ হাজার কোটি টাকা

বহর সম্প্রসারণে প্রায় ১৪ হাজার কোটি টাকা বিনিয়োগের উদ্যোগ নিয়েছে দেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারের এই বিনিয়োগে সংস্থাটির বহরে যুক্ত হবে ২১টি নতুন বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ। এতে ইউএস-বাংলার উড়োজাহাজের সংখ্যা প্রায় দ্বিগুণ হবে। ২০২৭ সালের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য রয়েছে ইউএস-বাংলার। বিশ্বের শীর্ষ পাঁচটি উড়োজাহাজ ইজারা […]
স্বাস্থ্যখাতে ১ লাখ নতুন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু, নারী হবেন ৮০ হাজার

স্বাস্থ্যখাতে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। নিয়োগ পাওয়া কর্মীদের মধ্যে ৮০ হাজারই হবেন নারী। একই সঙ্গে চলতি বছরের মধ্যে প্রতিটি উপজেলা হাসপাতালে ক্যাথ ল্যাব স্থাপন করবে সরকার। রোববার (১২ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসাসেবা […]
আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে: প্রধানমন্ত্রী

আগামী ৫ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ রক্ষা এবং দেশকে আরও সবুজ করে তুলতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি। সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, দেশে যে পরিমাণ গাছ […]
বাবুগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছে সেনাসদস্যদের প্রশিক্ষণ ও যুদ্ধকালীন প্রস্তুতি পর্যবেক্ষণ করেন তিনি। বিস্তীর্ণ জঙ্গলের ভেতর হেঁটে সেনাবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। দুর্গম ও ঘন জঙ্গলে সেনাসদস্যদের অবস্থান নেওয়া, চলাচল এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতির […]
আওয়ামী লীগ আমলের অপরিকল্পিত উন্নয়নে বন্যার ভয়াবহতা বেড়েছে: রিজভী

আওয়ামী লীগ সরকারের সময় অপরিকল্পিত উন্নয়ন ও প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসব কর্মকাণ্ডের ফলে প্রাণহানিও ঘটেছে বলে দাবি তার। সোমবার (১৩ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বন্যা পরিস্থিতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি […]
বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা দিতে প্রস্তুতি নেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। দুর্গত এলাকায় দায়িত্বে থাকা সব স্বাস্থ্যকর্মীর ছুটিও বাতিল করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বন্যাকবলিত এলাকার স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী […]
শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুন, আগে কারাগারে যেতে হবে: শামা ওবায়েদ

গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত বা বাংলাদেশ- যেখানেই আত্মসমর্পণ করুন না কেন, তাকে প্রথমে কারাগারে যেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার (১৩ জুলাই) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা ভারত বা বাংলাদেশে যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে। […]
ছাত্রশিবিরের সাংগঠনিক দায়িত্ব থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কায়েম। সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি। সোমবার (১৩ জুলাই) ছাত্রশিবিরের কেন্দ্রীয় এক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। প্রায় ২ মাস আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম ঘোষণা করা […]
মাধবপুরে ২২ লাখ টাকার ৪৫৫টি নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ৪৫৫টি নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। পরে রিং জাল ও কারেন্ট জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করে প্রশাসন। রোববার (১২ জুলাই) মাধবপুর বাজারের একটি গুদামে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। অভিযানে ৩৬০টি চায়না দুয়ারী নামে পরিচিত নিষিদ্ধ রিং জাল এবং ৯৫টি কারেন্ট জাল […]
একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি পেল কুড়িগ্রামের তিন যমজ বোন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে কুড়িগ্রামের তিন যমজ বোন তাবিয়া রহমান, তাহিয়া রহমান ও তাকিয়া রহমান। একই পরিবারের তিন কন্যার এই সাফল্যে আনন্দিত তাদের পরিবার, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা। তিন বোন কুড়িগ্রাম জজকোর্টের আইনজীবী তারিকুর রহমান তারিক ও গৃহিণী শাহিনা আক্তারের সন্তান। ২০১৫ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তাহিয়া রহমান ও তাকিয়া রহমান […]
গোপালগঞ্জে ১২ লাখ টাকার অবৈধ গলদা চিংড়ির রেণু জব্দ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি মাইক্রোবাস থেকে আনুমানিক ১২ লাখ টাকা মূল্যের অবৈধ গলদা চিংড়ির রেণু জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা রেণুগুলো মধুমতী নদীতে অবমুক্ত করা হয়। এ ঘটনায় এক শ্রমিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডের টোল প্লাজায় অভিযান চালিয়ে এসব রেণু জব্দ করা হয়। টুঙ্গিপাড়া উপজেলার […]
চট্টগ্রামে বন্যায় বেড়েছে সাপের উপদ্রব, কামড়ে আক্রান্ত ৭৫ জন

চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় সাপের কামড়ে এখন পর্যন্ত ৭৫ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন আরও ২০ থেকে ২৫ জন। রোববার (১২ জুলাই) চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বন্যাদুর্গত এলাকাগুলোতে স্বাস্থ্য বিভাগের বিশেষ মেডিকেল দল কাজ করছে। দুর্গত এলাকায় গিয়ে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় […]