বাগেরহাট জেলা জজ আদালতের কচুয়া আদালত ভবনের বারান্দার ছাদের পলেস্তারা খসে পড়ে ৫ বিচারপ্রার্থী আহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কয়েকজন বিচারপ্রার্থী আদালতের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ ছাদের পলেস্তারা খসে তাদের ওপর পড়ে। এতে ৫ জন আহত হন।
পরে আহতদের বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানিয়েছেন, আহত সবাই শঙ্কামুক্ত রয়েছেন।
বাগেরহাট জেলা জজ আদালতের নাজির অমিত কুমার বলেন, হঠাৎ করে ছাদের পলেস্তারা খসে কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি গণপূর্ত বিভাগকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে প্রতিবেদন দেবে।
This post was viewed: 3