Ridge Bangla

পলিথিনের ব্যবহার না কমলে ঢাকার জলাবদ্ধতা কমানো কঠিন: ডিএসসিসি প্রশাসক

ঢাকায় জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ হিসেবে পলিথিনকে দায়ী করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে রাজধানীর জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে না।

সোমবার (১৩ জুলাই) সকালে নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আব্দুস সালাম বলেন, জলাবদ্ধতা সৃষ্টি হওয়া প্রতিটি এলাকায় পানি চলাচলের পথ পলিথিনে আটকে ছিল। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ পলিথিন অপসারণ করেছেন। এ কারণে পলিথিনের ব্যবহার বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, ঢাকার জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। রাজধানীর খালগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনা গেলে এ পরিস্থিতির উন্নতি সম্ভব। পাশাপাশি ঢাকার পানি বুড়িগঙ্গা বা শীতলক্ষ্যা নদীতে প্রবাহিত করার ব্যবস্থা করা গেলে জলাবদ্ধতা দ্রুত কমানো যাবে।

সংবাদ সম্মেলনে তিনি ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ৭ দিনব্যাপী ‘ঢাকা উৎসব’ আয়োজনের ঘোষণাও দেন।

This post was viewed: 3

আরো পড়ুন