৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে কেন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হবে না, সে বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে সন্তোষজনক জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালকের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। নোটিশ অনুযায়ী, আগামী […]
বৃষ্টির আশায় স্বস্তির অপেক্ষায় ৩৮টি জেলার মানুষ

দেশের ৩৮ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আগামী ২৪ ঘণ্টার মধ্যে কিছুটা প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী পাঁচ দিনে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি, যা গরমে অতিষ্ঠ মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, […]
ইউএনডিপি প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও ইউএনডিপির চলমান সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, সাক্ষাতে টেকসই উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে সহযোগিতা জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন […]
শহীদ জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক ছিলেন: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বকীয়তার প্রতীক ছিলেন। তিনি অল্প সময়ের মধ্যেই দেশের মানুষের জন্য একটি স্বতন্ত্র জাতীয় পরিচয় প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। বৃহস্পতিবার রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন নির্জোট […]
একসঙ্গে দুই দায়িত্বে থাকার ইঙ্গিত দিলেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পরও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন ড. খলিলুর রহমান। তিনি জানিয়েছেন, অতীতেও এমন নজির রয়েছে এবং আধুনিক প্রযুক্তির যুগে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব একসঙ্গে পালন করা সম্ভব। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এবং ইউএনজিএ […]
৭ জুন থেকে মেট্রোরেলের বর্ধিত সময়সূচি প্রকাশ

রাজধানীর যাত্রীদের সুবিধার্থে মেট্রোরেল চলাচলের সময়সীমা আরও ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী ৭ জুন থেকে নতুন সময়সূচি কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, যা বর্তমানে রাত সাড়ে ৯টায় ছেড়ে যায়। অন্যদিকে মতিঝিল স্টেশন থেকে […]
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনার শিকার ক্রিকেটার আল-আমিন

নিজ পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বাংলাদেশি ক্রিকেটার আল-আমিন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানান। আল-আমিন জানান, আমেরিকার একটি হাইওয়ে দিয়ে যাত্রাপথে নিজ স্ত্রী ও সন্তানসহ দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তবে দুর্ঘটনার শিকার হলেও তিনি এবং তার সন্তান সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন এই ক্রিকেটার। […]
বন্ধ সরকারি কারখানায় বিনিয়োগ আনতে শিগগিরই রোড শো আয়োজন করবে সরকার

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোকে কেন্দ্র করে শিগগিরই রোড শো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে আয়োজিত ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা’ বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস […]
বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান ও ক্রাউন সিমেন্ট পিএলসির গ্রুপ সিইও মাসুদ খান। বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে তাকে চার বছরের জন্য বিএসইসির […]
কক্সবাজারে নির্মাণাধীন কালভার্টে মাটি ধসে দুই শ্রমিক নিহত

কক্সবাজার শহরতলির দরিয়ানগরে নির্মাণাধীন একটি কালভার্টে মাটি ধসের ঘটনায় দুই শ্রমিক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন শ্রমিক। তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে দরিয়ানগর থেকে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়গামী সড়কের একটি নির্মাণাধীন কালভার্টে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাঁশখালীর চাম্বলী এলাকার মো. ইলিয়াছ (২৩) […]
ডিএসসিসির ২৭ ওয়ার্ড চরম ডেঙ্গু ঝুঁকিতে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩টিতে এডিস মশার ঘনত্ব নির্ধারিত মানের চেয়ে বেশি পাওয়া গেছে। এর মধ্যে ২৭টি ওয়ার্ডকে ডেঙ্গু সংক্রমণের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বা চরম ঝুঁকির আওতায় চিহ্নিত করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) নগর ভবন মিলনায়তনে আয়োজিত ‘বর্ষাপূর্ব এডিস মশার লার্ভা জরিপের ফলাফল প্রকাশ ও কর্মপরিকল্পনা উপস্থাপন’ অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক […]
মেসিদের খোঁজে ১৭ হাজার কিলোমিটার সাইকেলযাত্রা

লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলের প্রতি বিশ্বজুড়ে ভক্ত-সমর্থকদের আবেগ-উন্মাদনা সবসময়ই আকাশচুম্বী। তবে চলমান ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে তিন আর্জেন্টাইন সমর্থক যা করে দেখিয়েছেন, তা যেকোনো রূপকথাকেও হার মানাবে। প্রিয় ফুটবলার ও দলকে সরাসরি দেখার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন ওই তিন বন্ধু। দীর্ঘ ১০ মাস ধরে সাইকেল চালিয়ে ১৭টি দেশের সীমানা অতিক্রম করেছেন […]
‘জামায়াত নেতা বেদে নারীদের চুল কেটেছেন’ সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিটি ভুয়া

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে মুগদা উপজেলা জামায়াতের নেতা আলী হাসান দুই বেদে নারীর চুল কেটে দিয়েছেন বলে যে দাবি করা হচ্ছে, তা সঠিক নয় বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। প্রতিষ্ঠানটির অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটির সঙ্গে আলী হাসান বা বেদে সম্প্রদায়ের কোনো নারীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে এটি নারায়ণগঞ্জের […]
পল্লবীর বাসা থেকে নিঃসঙ্গ নারীর গলিত মরদেহ উদ্ধার

রাজধানীর পল্লবী এলাকায় নিজ বাসা থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে। বুধবার সকালে পল্লবী থানার সেকশন-৬ এলাকার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই বাসায় একাই বসবাস করছিলেন সেলিনা আফরোজ। দুর্গন্ধ ছড়িয়ে […]
মায়ের মৃত্যুর পর অসহায় তিন প্রতিবন্ধী ভাই, ক্ষুধা লাগলে ছুটে যান কবরের পাশে

মায়ের মৃত্যুর পর অনিশ্চয়তায় পড়েছে পটুয়াখালীর বাউফলের তিন প্রতিবন্ধী ভাইয়ের জীবন। ক্ষুধার কষ্টে কখনও খাবারের প্লেট হাতে মায়ের কবরের পাশে গিয়ে বসে থাকেন তারা। বর্তমানে প্রতিবেশীদের দেওয়া খাবারেই কোনোভাবে চলছে তাদের দিন। বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়নের চাদকাঠী গ্রামের দাসনগর এলাকায় জরাজীর্ণ একটি টিনের ঘরে থাকেন রিপন দাস, সাধন দাস ও নিদু দাস। জন্ম থেকেই বিভিন্ন […]
বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ জামায়াতের বিক্ষোভ

বিদ্যুতের দাম বৃদ্ধি ও সাম্প্রতিক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বর্ধিত বিদ্যুতের মূল্য প্রত্যাহার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে আজ বৃহস্পতিবার এ কর্মসূচি পালন করবে দলটি। দলীয় ঘোষণা অনুযায়ী, ঢাকা মহানগরীর উদ্যোগে বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বুধবার […]
মোংলার বাজারে ভয়াবহ আগুন, পুড়ে গেছে পাঁচ সহস্রাধিক মুরগি

বাগেরহাটের মোংলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে পাঁচ সহস্রাধিক মুরগি, নগদ টাকা ও বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়েছে। বুধবার (৩ জুন) রাত পৌনে ১টার দিকে মোংলার মাছ বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে বাজারের একটি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে […]
টেকনাফে মার্কিন নাগরিক শিশুকে অপহরণচেষ্টার অভিযোগে আটক ৩

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশি বংশোদ্ভূত চার বছর বয়সী এক মার্কিন নাগরিক শিশুকে অপহরণচেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে র্যাব। বুধবার (৩ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এবং সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক। আটকরা হলেন টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ার হাফেজ উল্লাহর ছেলে কেফায়েত উল্লাহ […]
বিজিবির আটক করা ভারতীয় চোরাইপণ্য ছিনিয়ে নেওয়ার অভিযোগ চোরাকারবারিদের বিরুদ্ধে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিজিবির আটক করা ভারতীয় চোরাইপণ্যবাহী একটি পিকআপ সংঘবদ্ধভাবে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে চোরাকারবারি চক্রের বিরুদ্ধে। বুধবার (৩ জুন) বিকেলে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সীমান্ত এলাকা থেকে হলুদ রঙের একটি পিকআপে করে ভারতীয় পণ্য নিয়ে আসছিল একটি চক্র। খবর পেয়ে স্থানীয় বিজিবি ক্যাম্পের […]
তদন্তে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্য, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত

কুমিল্লার বুড়িচং উপজেলায় দায়িত্ব পালন করতে গিয়ে দুর্বৃত্তের হামলায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। বুধবার (৩ জুন) রাত প্রায় ১০টার দিকে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য মো. ফোরকান বুড়িচং থানার অধীন দেবপুর পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রামচন্দ্রপুর পূর্বপাড়া এলাকার […]