Ridge Bangla

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনার শিকার ক্রিকেটার আল-আমিন

নিজ পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বাংলাদেশি ক্রিকেটার আল-আমিন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানান।

আল-আমিন জানান, আমেরিকার একটি হাইওয়ে দিয়ে যাত্রাপথে নিজ স্ত্রী ও সন্তানসহ দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তবে দুর্ঘটনার শিকার হলেও তিনি এবং তার সন্তান সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন এই ক্রিকেটার।

পোস্টে তিনি তার আহত স্ত্রীর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। জানা গেছে, ওই দুর্ঘটনায় তার স্ত্রী কিছুটা আহত হয়েছেন।

আল-আমিনের এই পোস্টের পর তার ভক্ত-সমর্থকরা সামাজিক মাধ্যমে পরিবারের সুস্থতা কামনা করেছেন।

This post was viewed: 5

আরো পড়ুন