Ridge Bangla

ইউএনডিপি প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও ইউএনডিপির চলমান সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, সাক্ষাতে টেকসই উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে সহযোগিতা জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ। দেশের উন্নয়ন কার্যক্রমকে আরও অন্তর্ভুক্তিমূলক ও ফলপ্রসূ করতে একসঙ্গে কাজ করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

এ সময় স্টেফান লিলার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। এই বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ ও শ্রমবিষয়ক উপদেষ্টা মাহদী আমিনসহ ইউএনডিপির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

This post was viewed: 5

আরো পড়ুন