Skip to main content

Ridge Bangla

বৃষ্টির আশায় স্বস্তির অপেক্ষায় ৩৮টি জেলার মানুষ

দেশের ৩৮ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আগামী ২৪ ঘণ্টার মধ্যে কিছুটা প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী পাঁচ দিনে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি, যা গরমে অতিষ্ঠ মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে এবং রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া, বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

বর্তমানে রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাঙ্গামাটি ও লক্ষ্মীপুরসহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহ বিরাজ করছে।

This post was viewed: 20

আরো পড়ুন