Ridge Bangla

তদন্তে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্য, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত

কুমিল্লার বুড়িচং উপজেলায় দায়িত্ব পালন করতে গিয়ে দুর্বৃত্তের হামলায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। বুধবার (৩ জুন) রাত প্রায় ১০টার দিকে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য মো. ফোরকান বুড়িচং থানার অধীন দেবপুর পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রামচন্দ্রপুর পূর্বপাড়া এলাকার ইকবাল হোসেনের বাড়িতে মারামারির অভিযোগ এবং ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে যায় দেবপুর পুলিশ ফাঁড়ির একটি দল।

পুলিশ সদস্যরা সেখানে পৌঁছানোর পর ইকবাল ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল ফোরকান গুরুতর আহত হন।

পরে সঙ্গে থাকা অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

ঘটনার খবর পেয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি নিয়ে কাজ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

This post was viewed: 9

আরো পড়ুন