নৌবাহিনীর বহরে যুক্ত হলো দেশীয় প্রযুক্তির ভাসমান ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি ৭০ টন ধারণক্ষমতার অত্যাধুনিক ভাসমান ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’। নৌবাহিনীর কার্যক্রম ও লজিস্টিক সক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যে বৃহস্পতিবার (৪ জুন) সকালে নারায়ণগঞ্জের ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে আনুষ্ঠানিকভাবে ক্রেনটি নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ২০২৪ সালের ৩০ […]
শাহজালালে ১৫০ হজযাত্রীর লাগেজ কেটে চুরির অভিযোগ সত্য নয়: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রীদের ১৫০টি লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার (৪ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তদন্তে শাহজালাল বিমানবন্দরে এ ধরনের কোনো ঘটনার প্রমাণ পাওয়া যায়নি। প্রতিমন্ত্রী জানান, ওই ফ্লাইটে মোট ২১টি ক্ষতিগ্রস্ত লাগেজ পাওয়া গেছে। এগুলো সৌদি আরবে […]
আইএমএফের কাছে নতুন আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ

চলমান অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে নতুন করে আর্থিক সহায়তার আবেদন করেছে বাংলাদেশ সরকার। বুধবার (৪ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। সংস্থাটি জানায়, বাংলাদেশের জন্য নতুন একটি আর্থিক কর্মসূচির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও নতুন সরকারের অগ্রাধিকারের বিষয়গুলো বিবেচনায় নিয়ে এ কর্মসূচি নির্ধারণ করা […]
থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভেতরে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মারধরের শিকার রাকিবুল ইসলাম রাকিব বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক […]
পাল্টাপাল্টি হামলায় তীব্র হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সাম্প্রতিক সময়ে পাল্টাপাল্টি হামলার মাত্রা আরও বেড়েছে। রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় ৮ জন নিহত হয়েছেন। অন্যদিকে সেন্ট পিটার্সবার্গে নৌঘাঁটি ও তেল টার্মিনাল লক্ষ্য করে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। বুধবার (৩ জুন) ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১ হাজার ১০০ কিলোমিটার দূরে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের গুরুত্বপূর্ণ তেল টার্মিনাল […]
শ্রম আইন বাতিলের দাবিতে ধর্মঘটে অচল পর্তুগাল, পাঁচ শতাধিক ফ্লাইট বাতিল

সরকারের প্রস্তাবিত নতুন শ্রম আইনের প্রতিবাদে সাধারণ ধর্মঘটে স্থবির হয়ে পড়েছে পর্তুগালের বিভিন্ন কার্যক্রম। স্থানীয় সময় বুধবার (৩ জুন) হাসপাতাল ও ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবা সীমিতভাবে চালু থাকলেও মেট্রোরেলসহ অনেক সরকারি পরিষেবা বন্ধ ছিল। একই সঙ্গে বাতিল করা হয়েছে পাঁচ শতাধিক ফ্লাইট। কর্মীদের অধিকার ক্ষতিগ্রস্ত হবে- এমন অভিযোগ তুলে নতুন শ্রম আইন বাতিলের দাবিতে […]
প্রথম সংবাদ সম্মেলনে রাজপথে নামার ঘোষণা ককরোচ জনতা পার্টির

ভারতের আলোচিত ককরোচ জনতা পার্টি প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেছে। সেখান থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন সংগঠনটির নেতারা। বুধবার (৩ জুন) সন্ধ্যায় নয়াদিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এনইইটি, এসএসসি, সিবিএসইসহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও ফলাফল সংক্রান্ত ত্রুটির অভিযোগ তুলে সরকারের সমালোচনা করে ককরোচ জনতা পার্টি। সংগঠনটির দাবি, […]
ইরানে মার্কিন সামরিক অভিযান শেষ হয়েছে: মার্কো রুবিও

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (৩ জুন) মার্কিন কংগ্রেসের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির শুনানিতে তিনি এ কথা জানান। শুনানিতে চলমান সংঘাত ও পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রশাসনের অবস্থান জানতে চান আইনপ্রণেতারা। জবাবে রুবিও বলেন, ‘আমরা ইরানের সামরিক সক্ষমতা হ্রাস করার জন্য এর অভ্যন্তরে […]
শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী রোববার (৭ জুন)। বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন। এর আগে গত সোমবার (১ জুন) আদালত […]
সারাদেশে কুরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি পশু, শীর্ষে ঢাকা বিভাগ

এবার ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে মোট ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি গবাদি পশু কুরবানি হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন ৮টি বিভাগ থেকে পাওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে এ হিসাব জানানো হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কুরবানি হওয়া পশুর মধ্যে গরু […]
আত্মসমর্পণের পর জয়পুরহাটে আওয়ামী লীগের ১৪ নেতা কারাগারে

জয়পুরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ ১৪ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (৩ জুন) দুপুরে জয়পুরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র পাল তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন সাবেক পাঁচবিবি […]
নোয়াখালীতে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালী সদর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল হামিদ (৪৫) পূর্ব মহব্বতপুর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। অভিযানে তার কাছ থেকে ৭০০ […]
২৪ ঘণ্টায় সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা প্রতিহত করল বিজিবি

দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় গত ২৪ ঘণ্টায় বিএসএফের অবৈধ পুশইনের ১০টি পৃথক অপচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সম্ভাব্য পুশইন ঠেকাতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। বিজিবি জানায়, ঝিনাইদহে মহেশপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ যাদবপুর সীমান্ত দিয়ে ৪ থেকে ৫ জন ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির টহলদল বাধা […]
থার্ড টার্মিনাল উদ্বোধন হতে পারে ১৬ ডিসেম্বর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হতে পারে বলে জানিয়েছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ আশাবাদ জানান। প্রতিমন্ত্রী বলেন, বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থাপনা নিয়ে জাপানের সঙ্গে চুক্তির প্রক্রিয়া চলছে। আগামী ১৯ […]
‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করা নিয়ে পশ্চিমবঙ্গে নতুন বিতর্ক

ভারতের পশ্চিমবঙ্গের সব স্কুল ও মাদরাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড। তবে সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন শুভেন্দু অধিকারী। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দিকের সিদ্ধান্তগুলোর একটি হিসেবে রাজ্যের সব […]
দোনেৎস্কে যাত্রীবাহী বাসে ড্রোন হামলায় নিহত ৭

বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে একটি যাত্রীবাহী বাসে ড্রোন হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। বুধবার (৩ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় দোনেৎস্ক অঞ্চলের রুশ-নিযুক্ত প্রশাসনিক প্রধান দেনিস পুশিলিন জানান, হামলার শিকার বাসটি মস্কো থেকে ক্রিমিয়ার সিমফেরোপলের দিকে যাচ্ছিল। […]
ইরানকে মার্কিন ঘাঁটির তথ্য দেওয়ার দাবি হ্যাকার গোষ্ঠী হান্দালার

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে মার্কিন সামরিক ঘাঁটির অবস্থান সংক্রান্ত তথ্য সরবরাহ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকার গোষ্ঠী হান্দালা। বুধবার (৩ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের তথ্য অনুযায়ী, দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকার গোষ্ঠী হান্দালা দাবি করেছে, মার্কিন সামরিক আগ্রাসনের পর তারা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ক্ষেপণাস্ত্র […]
আম্বানিকে ছাড়িয়ে এশিয়ার দ্বিতীয় শীর্ষ ধনী হলেন টিকটকের প্রতিষ্ঠাতা

টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহপ্রতিষ্ঠাতা ঝ্যাং ইমিং এশিয়ার দ্বিতীয় শীর্ষ ধনীর অবস্থানে উঠে এসেছেন। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স সূচক অনুযায়ী, ভারতের শিল্পপতি মুকেশ আম্বানিকে পেছনে ফেলেছেন তিনি। ব্লুমবার্গের হিসাবে, ঝ্যাং ইমিংয়ের বর্তমান সম্পদের পরিমাণ ৯২ দশমিক ৮ বিলিয়ন ডলার। একই সঙ্গে তিনি চীনের সবচেয়ে ধনী ব্যক্তিতেও পরিণত হয়েছেন। সংস্থাটি জানায়, ২০১৯ সালের মার্চে প্রথমবারের মতো তার সম্পদের […]
ইংল্যান্ডে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নৌবাহিনীর ৩ সদস্য নিহত

ইংল্যান্ডে প্রশিক্ষণ মহড়ার সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ব্রিটিশ নৌবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রয়্যাল নেভির এক মুখপাত্র জানান, বুধবার (৩ জুন) স্থানীয় সময় ভোর প্রায় ৪টার দিকে ডেভন কাউন্টির সাওরটন গ্রামের কাছে প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রতিরক্ষা মন্ত্রণালয় গভীর শোক প্রকাশ […]
বেলুচিস্তানে অভিযানে ১৭ ‘ভারত-সমর্থিত’ সন্ত্রাসী নিহতের দাবি পাকিস্তানের

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পাঁচ জেলায় পৃথক অভিযানে ‘ভারত-সমর্থিত’ ১৭ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার (২ জুন) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, গত ২৪ মে কোয়েটায় ট্রেনে আত্মঘাতী বোমা হামলার পর এর জবাবে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেলুচিস্তানের মাস্তুং, নুশকি, জেহরি, খুজদার এবং […]