Ridge Bangla

৭ জুন থেকে মেট্রোরেলের বর্ধিত সময়সূচি প্রকাশ

মেট্রোরেল

রাজধানীর যাত্রীদের সুবিধার্থে মেট্রোরেল চলাচলের সময়সীমা আরও ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী ৭ জুন থেকে নতুন সময়সূচি কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, যা বর্তমানে রাত সাড়ে ৯টায় ছেড়ে যায়। অন্যদিকে মতিঝিল স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে, যেখানে বর্তমানে শেষ ট্রেন ছেড়ে যায় রাত ১০টা ১০ মিনিটে।

ডিএমটিসিএলের সূত্র জানায়, যাত্রীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে অফিস শেষে এবং রাতের ব্যস্ত সময়ে যাতায়াতকারী যাত্রীদের সুবিধা বিবেচনায় সময় বাড়ানো হয়েছে।

তবে বর্ধিত সময়সূচির আওতায় নতুন কোনো ট্রেন যুক্ত করা হচ্ছে না। বিদ্যমান ট্রেন পরিচালনা ব্যবস্থার মধ্যেই ২০ মিনিট হেডওয়ে বজায় রেখে শেষ ট্রেন চলাচল করবে। ফলে ট্রেনের সংখ্যা অপরিবর্তিত থাকলেও যাত্রীরা অতিরিক্ত সময় সেবা গ্রহণের সুযোগ পাবেন।

This post was viewed: 3

আরো পড়ুন