Ridge Bangla

শহীদ জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক ছিলেন: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বকীয়তার প্রতীক ছিলেন। তিনি অল্প সময়ের মধ্যেই দেশের মানুষের জন্য একটি স্বতন্ত্র জাতীয় পরিচয় প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন।

বৃহস্পতিবার রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন নির্জোট কূটনীতি’ শীর্ষক আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে পিআইবি ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালের সংকটময় সময়ে দেশের মানুষ যখন স্বাধীনতার ঘোষণার অপেক্ষায় ছিল, তখন জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করে মুক্তিযুদ্ধের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি পাকিস্তানি বাহিনীর বর্বরতার কথাও স্মরণ করেন এবং বলেন, সেই সময়ের নির্মমতা কখনো ভোলা সম্ভব নয়।

বিএনপির রাজনৈতিক দর্শন প্রসঙ্গে তিনি বলেন, দলটি উদার ও বহুমাত্রিক গণতন্ত্রে বিশ্বাস করে। জিয়াউর রহমান বিভাজনের পরিবর্তে জাতীয় ঐক্য ও সমঝোতার রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠনের উদ্যোগ নিয়েছিলেন।

This post was viewed: 5

আরো পড়ুন