Ridge Bangla

সংসদ সদস্যদের কার্যপ্রণালি বিধি জানা আবশ্যক: স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদ জনগণের প্রত্যাশা পূরণ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এই লক্ষ্য বাস্তবায়নে সংসদ সদস্যদের আইন প্রণয়ন, বাজেট অনুমোদন ও নির্বাহী বিভাগকে জবাবদিহিতার আওতায় আনার ওপর জোর দেন তিনি। বুধবার (৩ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে সংসদ সদস্যদের […]

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখতে সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের ষড়যন্ত্র যাতে সফল না হয়, সে জন্য সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (৩ জুন) ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলা বাস্তবায়নের দাবিতে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মির্জা […]

ঢাবি শিক্ষার্থী অপহরণে জড়িত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান সাকিবকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় রাজধানীর আদাবর এলাকা থেকে অপহরণ ও ছিনতাই চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে চক্রটির মূল পরিকল্পনাকারী জাহিদ হোসেনও (২০) রয়েছেন। পুলিশ জানায়, প্রথমে জাহিদকে আটক করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের আরও আট সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের […]

কক্সবাজার সৈকতের সব অস্থায়ী ব্যবসায়িক কার্ড বাতিল

কক্সবাজার সমুদ্রসৈকতের বিভিন্ন পয়েন্টে অস্থায়ী ব্যবসা পরিচালনার জন্য জেলা প্রশাসনের দেওয়া সব কার্ড বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন কোনো কার্ড ইস্যু বা বিদ্যমান কার্ড নবায়ন না করার নির্দেশনাও দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের মতে, চুক্তির শর্ত লঙ্ঘন করে সৈকতের বালিয়াড়িতে স্থাপনা নির্মাণ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত নির্দেশনা জেলা প্রশাসক কার্যালয়ের পর্যটন সেলের […]

সকল নাগরিককে মাথায় রেখেই দেওয়া হচ্ছে বাজেট: অর্থমন্ত্রী

বাংলাদেশের প্রতিটি নাগরিকের কথা বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে দেশের বাজেটে সবচেয়ে বেশি উপেক্ষিত ছিল নিম্ন আয়ের জনগোষ্ঠী। তাই ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দরিদ্র মানুষ, নিম্ন আয়ের পরিবার ও গৃহিণীদের বিশেষ গুরুত্ব […]

হবিগঞ্জে ফুটবল ম্যাচ নিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। বুধবার সকালে সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশীপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কাশীপুর গ্রামে ব্রাজিল ও […]

খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫-২০ শতাংশ বাড়ার শঙ্কা

খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে জানা গেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বুধবার (৩ জুন) বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করতে যাচ্ছে। এতে সাধারণ গ্রাহকদের ওপর বাড়তি ব্যয়ের চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, কমিশনের কারিগরি কমিটির বৈঠকে ইউনিটপ্রতি বিদ্যুতের দাম বৃদ্ধির হার চূড়ান্ত […]

মৌলভীবাজারে বজ্রপাতে ১৩ গরু ও এক মহিষের মৃত্যু

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বজ্রপাতে চা শ্রমিক পরিবারের ১৩টি গরু ও একটি মহিষের মৃত্যু হয়েছে। এতে কয়েকটি পরিবার বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। বুধবার দুপুরে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জ্বালাই ও পাথরটিলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরে ঝড়ের সঙ্গে কয়েক দফা বজ্রপাত হয়। এ সময় মাঠে থাকা চা শ্রমিক পরিবারের গবাদিপশুগুলো বজ্রপাতে ঘটনাস্থলেই […]

সীমান্ত হত্যা বন্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

সীমান্ত হত্যা ও সীমান্তসংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সরকারকে আরও কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার যশোরের শার্শা উপজেলার বেনাপোলের সাদীপুর সীমান্ত পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভারতের পক্ষ থেকে কোনো বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর প্রয়োজন হলে তা অবশ্যই আইন ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। […]

গোপালগঞ্জে আওয়ামী লীগের ১২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

গোপালগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের প্রায় ১২০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার দুপুরে সদর উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তারা দল পরিবর্তনের ঘোষণা দেন। অনুষ্ঠানে নিজড়া মধ্যপাড়ার আওয়ামী লীগ নেতা ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখ তাদের অনুসারীদের নিয়ে বিএনপিতে যোগ দেন। এ সময় তারা গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. […]

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১, আহত অনেকে

ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় আরও অনেককে উদ্ধার করা হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটের দিকে পাঁচতলা ‘মিকাসা ইন’ হোটেলে আগুন লাগে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভবনের বেসমেন্টে থাকা একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত হোটেলের […]

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু

ঢাকা থেকে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার সময় নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্ত্রী। একই ঘটনায় অ্যাম্বুলেন্সের চালকও নিহত হয়েছেন। বুধবার সকালে নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় ঢাকা-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যশোরের বাসিন্দা ইসমাইল হোসেন। পরে তার মরদেহ […]

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে আহত দুই বাংলাদেশি

সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে ভারত থেকে দেশে ফেরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার ভোররাতে উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের বাসিন্দা মো. মহিউদ্দিন (৪২) এবং মো. শাহীন (২৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে দুজনই অবৈধভাবে ভারতে যান। পরে তারা […]

কাঠমান্ডুতে অনলাইন প্রতারণা চক্রের অভিযোগে ১৫ বাংলাদেশি গ্রেপ্তার

নেপালের রাজধানী কাঠমান্ডুর পর্যটনকেন্দ্রিক এলাকা থামেল থেকে অনলাইন প্রতারণা চক্র পরিচালনার অভিযোগে ১৫ জন বাংলাদেশি ও চারজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বিবিসির নেপালি বিভাগের তথ্যের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নেপাল পুলিশের কাঠমান্ডু ভ্যালি ক্রাইম ইনভেস্টিগেশন অফিস জানিয়েছে, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের একটি অনলাইন […]

খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। পোস্টে জয়শঙ্কর বলেন, “বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমানকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় অভিনন্দন।” তিনি আরও বলেন, “আমাদের যৌথ অগ্রাধিকারগুলো […]

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন মালদ্বীপের প্রেসিডেন্টের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। পোস্টে মালদ্বীপের প্রেসিডেন্ট লেখেন, “জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই এবং এই গুরুত্বপূর্ণ দায়িত্বে […]

বিমানবাহিনীর শক্তি বাড়াতে আরও ১১৪ রাফাল কেনার উদ্যোগ ভারতের

আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে ফ্রান্স থেকে আরও ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে ভারত। এ লক্ষ্যে ইতোমধ্যে ফ্রান্সের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে নয়াদিল্লি। চুক্তিটি বাস্তবায়িত হলে ভারতীয় বিমানবাহিনীর রাফাল বহর বেড়ে ১৭৬টিতে পৌঁছাবে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের কাছে প্রস্তাব জমা দিয়েছে। এখন ফরাসি কর্তৃপক্ষ […]

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় চড়ল বৈশ্বিক তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। দুই দেশের পাল্টাপাল্টি হামলা এবং কূটনৈতিক অচলাবস্থার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক শতাংশের বেশি বেড়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা এবং এর জবাবে কুয়েত ও বাহরাইনের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও […]

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্য নিয়ে তিন দিনের সফরে ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আগামী ৪ জুন তার বাংলাদেশ সফর শুরু হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরের অংশ হিসেবে ৬ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বিভিন্ন […]

যুদ্ধবিরতির মধ্যেই কেশম দ্বীপে মার্কিন হামলা, নতুন উত্তেজনা মধ্যপ্রাচ্যে

চলমান যুদ্ধবিরতি ও কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইরানের কেশম দ্বীপে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী এটিকে ‘আত্মরক্ষামূলক’ পদক্ষেপ হিসেবে বর্ণনা করলেও ইরানি গণমাধ্যম দ্বীপটিতে একাধিক বিস্ফোরণের খবর দিয়েছে। পাল্টা হামলার দাবিও করেছে তেহরান, ফলে অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, তারা ইরানের পক্ষ থেকে জাহাজ ও উপসাগরীয় কয়েকটি দেশের […]