Ridge Bangla

খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫-২০ শতাংশ বাড়ার শঙ্কা

খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে জানা গেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বুধবার (৩ জুন) বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করতে যাচ্ছে। এতে সাধারণ গ্রাহকদের ওপর বাড়তি ব্যয়ের চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কমিশনের কারিগরি কমিটির বৈঠকে ইউনিটপ্রতি বিদ্যুতের দাম বৃদ্ধির হার চূড়ান্ত করা হবে। পরে বিকেলে নতুন ট্যারিফ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। তবে স্বল্প আয়ের গ্রাহকদের জন্য চালু থাকা ‘লাইফ লাইন’ সুবিধা আপাতত অপরিবর্তিত থাকবে।

বিইআরসির চেয়ারম্যান জানান, কারিগরি কমিটি বিষয়টি পর্যালোচনা করছে এবং আজই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এর আগে মন্ত্রিসভা কমিটি ইউনিটপ্রতি ১ থেকে ১.৫০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধির সুপারিশ করে।

গণশুনানিতে বিতরণ কোম্পানিগুলো ইউনিটপ্রতি ৮৫ পয়সা থেকে ২.০৫ টাকা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দেয়। পরবর্তীতে কারিগরি কমিটি গড়ে ইউনিটপ্রতি প্রায় ১.২৫ টাকা বৃদ্ধির সুপারিশ করে, যা কমিশন গ্রহণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

This post was viewed: 11

আরো পড়ুন