Ridge Bangla

হবিগঞ্জে ফুটবল ম্যাচ নিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

বুধবার সকালে সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশীপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কাশীপুর গ্রামে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ব্রাজিল সমর্থকদের দল ২-০ গোলে পরাজিত হলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

পরে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয়। তবে বুধবার সকালে একই বিষয় নিয়ে আবারও দুই পক্ষের মধ্যে তর্ক শুরু হয়।

একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

This post was viewed: 10

আরো পড়ুন