Skip to main content

Ridge Bangla

ঢাবি শিক্ষার্থী অপহরণে জড়িত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান সাকিবকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় রাজধানীর আদাবর এলাকা থেকে অপহরণ ও ছিনতাই চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে চক্রটির মূল পরিকল্পনাকারী জাহিদ হোসেনও (২০) রয়েছেন।

পুলিশ জানায়, প্রথমে জাহিদকে আটক করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের আরও আট সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্যও জানা গেছে।

বুধবার (৩ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম এসব তথ্য জানান।

গ্রেপ্তার হওয়া অন্য সদস্যরা হলেন, হোসাইন আহম্মদ ওরফে সিফাত (২৫), ইয়াছিন ওরফে আজমান (২৭), আরিফুল ইসলাম (২৩), মাহিম চৌধুরী আকাশ (২০), সাকিব (২৪), সোহেল রানা (২৪), মো. নাঈম (২৩) ও মো. মর্তুজা তামিম (২৬)।

This post was viewed: 29

আরো পড়ুন