Ridge Bangla

সংসদ সদস্যদের কার্যপ্রণালি বিধি জানা আবশ্যক: স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদ জনগণের প্রত্যাশা পূরণ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এই লক্ষ্য বাস্তবায়নে সংসদ সদস্যদের আইন প্রণয়ন, বাজেট অনুমোদন ও নির্বাহী বিভাগকে জবাবদিহিতার আওতায় আনার ওপর জোর দেন তিনি।

বুধবার (৩ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে সংসদ সদস্যদের জন্য আয়োজিত ‘সংবিধান, কার্যপ্রণালি বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রামে সভাপতির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদ সদস্যদের দায়িত্ব বাস্তবায়নের মূল হাতিয়ার হলো কার্যপ্রণালি বিধি, এটি কেবল কোনো প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়। সংসদীয় কার্যক্রমে সঠিক ধারণা রাখা এবং দক্ষতার সঙ্গে বিল পর্যালোচনা ও প্রস্তাব উত্থাপনের জন্য এই বিধির জ্ঞান থাকা প্রতিটি সংসদ সদস্যের জন্য আবশ্যক।

স্পিকার আরও উল্লেখ করেন, সংসদ কেবল রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে চলে না, বরং সরকারি ও গঠনমূলক বিরোধী দলের সমান দক্ষতার ওপর এর সাফল্য নির্ভর করে।

This post was viewed: 6

আরো পড়ুন