বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের ষড়যন্ত্র যাতে সফল না হয়, সে জন্য সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (৩ জুন) ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলা বাস্তবায়নের দাবিতে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠনের নতুন উদ্যোগ শুরু হয়েছে। এ সময় তিনি দেশবাসীকে কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, তারেক রহমানের সরকার অঙ্গীকার পূরণের সরকার। তার নেতৃত্বে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি কাজ করে যাচ্ছে।
This post was viewed: 8