Ridge Bangla

সকল নাগরিককে মাথায় রেখেই দেওয়া হচ্ছে বাজেট: অর্থমন্ত্রী

বাংলাদেশের প্রতিটি নাগরিকের কথা বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে দেশের বাজেটে সবচেয়ে বেশি উপেক্ষিত ছিল নিম্ন আয়ের জনগোষ্ঠী। তাই ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দরিদ্র মানুষ, নিম্ন আয়ের পরিবার ও গৃহিণীদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, সংস্কৃতি, ক্রীড়া ও কারুশিল্পসহ সৃজনশীল খাত অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যকে সামনে রেখে কামার, কুমার, তাঁতি, ক্ষুদ্র কারুশিল্পী, থিয়েটারকর্মী ও সাংস্কৃতিককর্মীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করতে ক্রিয়েটিভ ইকোনমির কর্মসূচি নেওয়া হয়েছে।

এ কর্মসূচির আওতায় সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়ন, ঋণ সুবিধা, ডিজাইন সহায়তা, ব্র্যান্ডিং এবং পণ্য বাজারজাতকরণে সহযোগিতা দেওয়া হবে বলে জানান তিনি।

This post was viewed: 9

আরো পড়ুন